1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে এনআইডি প্রতারণা চক্রের এক দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ ১১ বছরের শিশুকে একা পেয়ে যৌ/ন নিপীড়নের দায়ে প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ BCSP ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত, সম্মাননা পেলেন কোচ আবুল কাসেম (ভোলা)  তাপদাহ ও বিদ্যুতের ঘাটতিতে ফরিদপুরে লোডশেডিং, ধৈর্য ধরার আহ্বান পল্লী বিদ্যুতের ফরিদপুরে ব্যাটারিচালিত অটোর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু বোয়ালমারীতে ফ্যামিলি কার্ডের শুমারির আবেদন ঘিরে জামায়াত নেতার সুপারিশ ভাইরাল ফরিদপুরে পৃথক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি দুটি বাস পার্শ্ববর্তী খাদে, আহত- ১৫ ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ নগরকান্দায় ৮ বছর বয়সী শিশুর ম/র/দে/হ উদ্ধার,
শিরোনাম :

১১ বছরের শিশুকে একা পেয়ে যৌ/ন নিপীড়নের দায়ে প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

১১ বছরের শিশুকে একা পেয়ে যৌ/ন নিপীড়নের দায়ে প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে ১১ বছর বয়সী ৫ম শ্রেণী পড়ুয়া এক শিশুকে স্পর্শকাতর স্থানে স্পর্শ করে যৌ/ন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে  তাকে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ মঙ্গলবার
দুপুর দুইটার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের
বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামী আদালতে হাজির ছিলেন।পরে তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যাক্তির নাম হাফিজুর রহমান মোল্লা(৫৫)।
তিনি বোয়ালমারী উপজেলার একটি গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সুত্রে জানা গেছে,২০২২ সালের ১৫ মে দুপুরের দিকে নিজের বাড়িতে একা ছিল পঞ্চম শ্রেণি পড়ুয়া ওই শিশুটি।তাকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী হাফিজুর রহমান শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। এ সময় শিশুটি চিৎকার দেয়।পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হাফিজুর পালিয়ে যায়।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়,এ ঘটনা ঘটার পর শিশুটির মা বাড়িতে এলে মাকে সব বলে দেয় সে।পরদিন ১৬ মে ওই শিশুর মা বাদী হয়ে হাফিজুর রহমানকে একমাত্র আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করেন বোয়ালমারী থানার উপপরিদর্শক
(এস আই) কবির আহমেদ।২০২২ সালের ২৭ জুন তিনি এ ঘটনার একমাত্র আসামী হাফিজুরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati