1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে দুই চোখ উপড়ে এক যুবককে বিলের পাশে ফেলে রাখে দুর্বৃত্তরা ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফরিদপুরে কৌশিক সাহা জিতু হ*ত্যা*র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি । মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
শিরোনাম :

ফরিদপুরে দুই চোখ উপড়ে এক যুবককে বিলের পাশে ফেলে রাখে দুর্বৃত্তরা

  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

ফরিদপুরে দুই চোখ উপড়ে এক যুবককে বিলের পাশে ফেলে রাখে দুর্বৃত্তরা

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাইটকুমারী বিলের মধ্যে এক যুবককে হাত-পা বেঁধে নৃশংসভাবে নির্যাতনের পর দুই চোখ উপড়ে ফেলে রেখে গেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। গুরুতর আহত ওই যুবকের নাম দেলোয়ার হোসেন(৩৫)। সে ওই ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের পুত্র। স্থানীয়র তাকে উদ্ধার করে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা দেলোয়ারকে ধরে কৃষ্ণনগর ইউনিয়নের বাইটকুমারী বিলের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার হাত ও পা বেঁধে নির্যাতন চালায়। পরে তার দুটি চোখই উপড়ে ফেলে এবং মৃত ভেবে বিলের পাড়ে ফেলে রাখে। স্থানীয়রা আরো জানান, সে এলাকায় বিখ্যাত চোর হিসেবে পরিচিত। ‌প্রতিদিন কোন না কোন জায়গায় তিনি চুরি করে থাকেন। ‌তার অত্যাচারে এলাকাবাসীরা অতিষ্ঠ ছিল। আজ স্থানীয়রা বিলের পাশে ধানক্ষেতে হাত-পা বাঁধা এবং রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।‌

এ বিষয়ে ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম বাদশা মিয়া বলেন, আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। তার আগেই পরিবারের লোকজন তাকে ওখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। ‌সে এলাকায় চুরির সাথে জড়িত ছিল বলে তিনি জানান। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছেন তা তিনি নিশ্চিত করতে পারেননি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেছেন, আমরা বিষয়টি এখনো জানতে পারিনি। জানলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati