1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মা ২১ দিন বয়সে অন্যত্র চলে যান’ জনতার পিটুনিতে নিহ্ত ট্রাক চালক হান্নানের রেখে যাওয়া ২ বছরের কন্যা মুসলিমার কি হবে ফরিদপুরে শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবি বোয়ালমারীতে পিয়াজের দাম কম হওয়ায় জমিতেই নষ্ট হচ্ছে পিয়াজ ফরিদপুরে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু বরখাস্ত ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শেষ আজ বেপরোয়া ট্রাকের তাণ্ডব: ২০ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত ফরিদপুরে ট্রলির সাথে সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, ৭ মাসের নাফিসা হলো এতিম ফরিদপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, করেছে পুলিশ ফরিদপুরের একসময়ের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাধর নেতা এখন দুর্নীতির মামলায় কোণঠাসা খন্দকার মোশাররফের শতাধিক ব্যাংক হিসাব জব্দের নির্দেশ, সুইজারল্যান্ডে অবস্থানের গুঞ্জন
শিরোনাম :

নির্বাচন বানচালে ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৫৪ জন বিশিষ্ট নাগরিকের বিবৃতি

  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫২ Time View

নির্বাচন বানচালে ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৫৪ জন বিশিষ্ট নাগরিকের বিবৃতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি করার জন্য দেশি-বিদেশি মহলের অপতৎপরতার বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ১৫৪ জন শিক্ষক, শিল্পী, সাহিত্যিক ও বিশিষ্ট নাগরিক। সব ধরনের অপচেষ্টা অতীতের মতোই মোকাবিলা করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন তারা। বিবৃতিতে শিক্ষক, শিল্পী, সাহিত্যিক ও বিশিষ্ট নাগরিকদের পক্ষে স্বাক্ষর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী অধ্যাপক নিসার হোসেন।

স্বাধীনতার ৫২ বছর পরেও বাংলাদেশের জনগণকে স্বাধীনতার পরাজিত শক্তির সাথে লড়াই করতে হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেন বিশিষ্ট নাগরিকগণ। এই অপশক্তির হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সামরিক বাহিনীর অগণিত বীর সদস্য, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ নিহত হয়েছেন জানিয়ে বিবৃতিতে তাঁরা বলেন, এ দেশের সাধারণ মানুষের ভাগ্য নিয়ে এখনো ছিনিমিনি খেলছে স্বাধীনতার পরাজিত শত্রুরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গুপ্তঘাতক চক্রের মতো গোপন স্থান থেকে হরতাল অবরোধের নামে সাধারণ মানুষের জানমাল, গণপরিবহণ, ট্রেন ইত্যাদির ওপর চোরাগোপ্তা হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগ অব্যাহত রেখেছে পাকিস্তানি পরাজিত শক্তি। বিদেশি সাহায্যনির্ভরতা থেকে বেরিয়ে বাংলাদেশ যখন অর্থনৈতিকভাবে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে বিদেশি শক্তির ওই দোসররা অর্থনীতি ধ্বংসের মরণখেলায় মেতে উঠেছে জানিয়ে শঙ্কা প্রকাশ করেন ১৫৪ জন শিক্ষক, শিল্পী, সাহিত্যিক ও বিশিষ্ট নাগরিক।

বিবৃতিতে বলা হয়, নাশকতাকারীদের ষড়যন্ত্র সফল হলে ইরাক, সিরিয়া, লিরিয়া কিংবা আফগানিস্তানের পরিণতি ভোগ করবে বাংলাদেশকে। এই ষড়যন্ত্র রুখে দিতে দেশের মানুষকে বিপুল উৎসাহ আর উদ্দীপনাসহকারে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান বিশিষ্ট নাগরিকরা।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati