1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
আজ মহাসপ্তমী দ্বিতীয় দিন, পালিত হচ্ছে নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরে ফরিদপুর পৌরসভার উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ ফরিদপুর ‌ লালন সাঁইয়ের ‌১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে লালন ‌ স্মরণানুসঠান অনুষ্ঠিত ফরিদপুরে ইজিবাইক ছিনতাই ও চালক হত্যার ঘটনায় অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার ফরিদপুরে আজ দুর্গোৎসব শুরু হয়েছে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ফরিদপুর জেলা পরিষদে ৬০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ এর উদ্বোধন, জাতীয় গ্রিডেও যোগ হবে বিদ্যুৎ ফরিদপুরে গাঁজাসহ ২১ মামলার আসামী শিল্পী আবারও গ্রেফতার ফরিদপুরে স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড ফরিদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত বোয়ালমারীতে অভিভাবক সমাবেশ
শিরোনাম :

ফরিদপুরে শাহারিয়ার জামান (৫০) নামের এক ভুয়া ম্যাজিষ্ট্রেককে ধরে পুলিশে দিয়েছে ব্যবসায়ীরা।

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৭৪৮ Time View

ফরিদপুরে শাহারিয়ার জামান (৫০) নামের এক ভুয়া ম্যাজিষ্ট্রেককে ধরে পুলিশে দিয়েছে ব্যবসায়ীরা।
শহর প্রতিনিধি:

বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখাঁর হাটে অবস্থিত কালাম-বগুড়া মিষ্টান্ন ভান্ডারে গিয়ে শাহরিয়ার জামান নিজেকে ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে দোকানের লাইসেন্স দেখতে চান। পরে সে দোকানের ভেতরে প্রবেশ করে নানা অনিয়মের কথা বলে প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানার কথা জানান। এসময় প্রতিষ্ঠানের মালিক শাহারিয়ার জামানের হাত পায়ে ধরে ১ হাজার টাকা দেন। পরে দোকান মালিক টাকা দেবার রশিদ চান। কিন্তু শাহারিয়ার জামান রশিদ দিতে ব্যর্থ হলে সন্দেহ হয় দোকান মালিকের। একপর্যায়ে বাজারের ব্যবসায়ীরা একজোট হয়ে ঘিরে ধরে শাহারিয়ার জামানকে। পরে ৯৯৯ এ কল দিলে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহারিয়ার জামানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
কালাম-বগুড়া মিষ্টান্ন ভান্ডারের মালিক আশিকুর রহমান জানান. শাহরিয়ার জামান তার দোকানে একাই আসেন। এসময় সে নিজেকে ম্যাজিষ্ট্রেট পরিচয়। দেন। পরে দোকানের মিষ্টি ভালো না বলে ১০ হাজার টাকা জরিমানার কথা বলেন। আমি তাকে এক হাজার টাকা দিয়ে বলি, আপনি এসেছেন এটা আপনার সম্মানে দিলাম। এসময় তার কাছে রশিদ চাইলে সে টালবাহানা শুরু করে। আমার মনে প্রশ্ন জাগে, ম্যাজিষ্ট্রেট আসলে তার সাথে পুলিশ থাকবে। কিন্তু সে একাই আসে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসানুজ্জামান জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ পাঠিয়ে ভুয়া ম্যাজিষ্ট্রেটকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী আশিকুর রহমান বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। বিকেলে শাহরিয়ার জামানকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠান। ওসি আরো জানান, আটক হওয়া ভুয়া ম্যাজিষ্ট্রেটের বাড়ী রাজবাড়ী জেলার পাংশা থানায়। সে বিভিন্ন সময় নিজেকে ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে অর্থ হাতিয়ে নিতো।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati