1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা
শিরোনাম :

ভারতের মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সভা শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেওয়া ঠিক হয় নাই- পিংকু

  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪২৬ Time View

ভারতের মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সভা
শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেওয়া ঠিক হয় নাই- পিংকু

শহর প্রতিনিধি:

ভারতে যেয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা-নির্যাতনের ভিত্তিহীন বক্তব্য প্রচার ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন ফরিদপুরের সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিগণ।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সম্পর্কিত এক মতবিনিময় সভায় বক্তাগণ একথা বলেন।
স্থানীয় যুবদলের উদ্যোগে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু।
তিনি বলেন, শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেয়া কোনমতেই ঠিক হয় নাই। কারণ সেখানে নিজেকে নিরাপদে রেখে তিনি একের পর এক ষড়যন্ত্র করছেন। লাখো কর্মীদের বিপদে ফেলে পালিয়ে যাওয়া হাসিনা এখন দেশের ১৮ কোটি মানুষকে বিপদে ফেলতে উদ্যত হয়েছে।
তার এই ষড়যন্ত্র কোনভাবেই সফল হবেনা। এদেশের হিন্দু-মুসলিম নির্বিশেষে সকলে এককাতারে দাড়িয়ে তার এই সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন কমিটির নেতা ননি গোপাল বিশ্বাস, চৌধুরী বাড়ি দূর্গা পূজা ও লোকনাথ মন্দিরের পুরোহিত যোগেশ ব্যানার্জি, যুবদলের নেতা দেলোয়ার হোসেন দিদার, শহিদুল ইসলাম টুটুল, ছাত্রদলের শাহরিয়ার হোসেন জুয়েল প্রমুখ।
সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মোফাজ্জল শেখ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati