1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা
শিরোনাম :

ফরিদপুরের ভাঙ্গায় চতুর্থ বিয়ের মশকরায় সংঘর্ষে নারীসহ আহত ১০

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৮ Time View

ফরিদপুরের ভাঙ্গায় চতুর্থ বিয়ের মশকরায় সংঘর্ষে নারীসহ আহত ১০

ভাঙ্গা প্রতিনিধি :
চতুর্থ বিয়ের মশকরা করায়  বিতর্কের জেরে বুধবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ গ্রামের দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেলে ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ বাজারে মাওলানা জাহিদ হোসেন স্থানীয় মাহফিলের মেহমানদের খেদমতে ৮০০ লোকের খাওয়ানোর সমপরিমান কেনাকাটা করেন। এত লোকের আয়োজন দেখে তার (মাওলানা জাহিদ হোসেন) চাচাতো ভাই রাসেল মোল্লা চায়ের দোকানে বসে “মাওলানা জাহিদ হোসেন যে পরিমান বাজার করেছে তা দিয়ে চতুর্থ বিয়ে করে ফেলতে পারতো” বলে মন্তব্য করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায় হাতাহাতি হয়।
এ ঘটনার জের ধরে বুধবার সকালে মুনসুরাবাদ গ্রামের বিবদমান দুই পক্ষ বাবর আলী মাতুব্বরের দলের লোকজন ও আলম মোল্লার দলের কয়েক’শ লোকজন দেশীয় অস্ত্র তথা- ঢাল, শরকী, টেটাঁ, রানদা, ইট পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় দলের নারী পুরুষ সহ ১০ জন আহত হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মোখলেসুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। তিনি জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ মাওলানা জাহিদ ও তার ভাই আলম মোল্লাকে আটক করা হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati