1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা
শিরোনাম :

ফরিদপুরের গেরদায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা

  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৮ Time View

ফরিদপুরের গেরদায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা

শহর প্রতিনিধি :

ফরিদপুরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৯ ডিসেম্বর) ভোর রাতে সদর উপজেলার গেরদা ইউনিয়নের গেরদা গ্রামের সৈয়দ আবুল হোসেনের বাড়ির পাশের একটি বাগানে এ ঘটনা ঘটে।

পিটুনীতে নিহত যুবক মিল্লাত চৌধুরী (৩১) গেরদা গ্রামের চৌধুরী পাড়া এলাকার মৃত আব্দুল আলিম চৌধুরীর ছেলে।

জানা যায়, গেরদা গ্রামের একটি বাড়ির চারপাশে সিসি ক্যামেরার সংযোগ দেওয়া ছিল। এ সংযোগ মুঠোফোনের সাথে যুক্ত ছিল। মুঠোফোনে চোর দেখে বাড়ির লোকজন ধাওয়া দিয়ে চোরকে ধরে ফেলে। পরে স্থানীয়রা তাকে পিটুনী দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, গেরদায় এক চোরকে ধরে স্থানীয়রা পিটুনী দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে রোববার সকালে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওসি আরও জানান, নিহত মিল্লাত চৌধুরীর নামে মাদক আইনে একটি ও চুরির দায়ে দুটি সহ মোট তিনটি মামলা রয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati