1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা
শিরোনাম :

ফরিদপুর মেডিকেলে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি, কালোব্যাজ ধারন ও মানববন্ধন

  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৫১৫ Time View

ফরিদপুর মেডিকেলে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি, কালোব্যাজ ধারন ও মানববন্ধন

শহর প্রতিনিধি:

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত অবস্থায় এক চিকিৎসকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে  কর্মবিরতি, কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা।

সোমবার বেলা ১১ টায় হাসপাতাল চত্ত্বরে জেলা বিএমএ শাখা ও  ফরিদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির আয়োজনে প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।

এর আগে গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে হামলার শিকার হোন হাসপাতালটির চিকিৎসক ও মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহীন আক্তার জোদ্দার। কর্তব্যরত অবস্থায় হাসপাতালের ট্রমা বিভাগ থেকে সিঁড়ি দিয়ে নিচের নামার সময় মোত্তাকিন (২০) নামে এক ইন্টার্ন নার্স তাকে ধাক্কা দেয়। এ ঘটনার জেরে আধাঘন্টা পরেই বহিরাগতদের নিয়ে চিকিৎসকের ওপর হামলা চালায় মোত্তাকিন।
এ ঘটনায় মামলা হলে মূল অভিযুক্তের বাবা ও মা সহ তিনজনকে আটক করে পুলিশ। তবে মূল অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় হতাশা ব্যক্ত করে এ কর্মসূচি পালন করেন।
তারা বলেন, হামলার আজ এক সপ্তাহ পার হয়ে গেলেও মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারিনি পুলিশ। আমরা অতিদ্রুত তাকে গ্রেপ্তারের দাবি জানাই।

এতে বক্তব্য রাখেন, হাসপাতালটির পরিচালক মো. হুমায়ন কবির,  মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. স্বপন কুমার বিশ্বাস, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার মোর্শেদ (ক্যান্সার বিশেষজ্ঞ), সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) মো. ফারুক আহমেদ, ডা. সানিয়াত জামান (বার্ণ ও প্লাস্টিক সার্জারি) প্রমুখ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati