1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শেষ আজ বেপরোয়া ট্রাকের তাণ্ডব: ২০ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত ফরিদপুরে ট্রলির সাথে সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, ৭ মাসের নাফিসা হলো এতিম ফরিদপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, করেছে পুলিশ ফরিদপুরের একসময়ের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাধর নেতা এখন দুর্নীতির মামলায় কোণঠাসা খন্দকার মোশাররফের শতাধিক ব্যাংক হিসাব জব্দের নির্দেশ, সুইজারল্যান্ডে অবস্থানের গুঞ্জন ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী অঙ্গন ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (প্রতিমন্ত্রী পদমর্যাদা, হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকারের ‌ শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন
শিরোনাম :

মধুখালীতে সিসা ব্রয়লার বিস্ফোরণে তিন শ্রমিক গুরুতর আহত

  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৩৫৭ Time View

মধুখালীতে সিসা ব্রয়লার বিস্ফোরণে তিন শ্রমিক গুরুতর আহত
মধুখালী প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে আলতু খান জুট মিলের মধ্যে অবস্থিত সিসা ব্রয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এই বিস্ফোরনে একাধিক আহতের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি। বৃহস্পতিবার তিনটার দিকে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থা বেগতিক হওয়ায় তাদেরকে দ্রুত ঢাকায় প্রেরণ করা হয়েছে। এদিকে ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের কারখানার ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি।

আহতরা হলেন, উপজেলার বনমালদিয়া গ্রামের শুকুর সরদারের পুত্র মো. সাহাবুদ্দিন সরদার (৩০), বোয়ালিয়া গ্রামের মৃত রতন শেখের পুত্র মো. ফারুক শেখ (৩২), চাঁদপুর গ্রামের কামরুল শেখের পুত্র বিপ্লব (৪৫)। এদের মধ্যে মোঃ ফারুক শেখ ও বিপ্লবের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আহত ফারুক শেখের বড় ভাই বাচ্চু শেখ জানান, বিস্ফোরণে তিনজনই অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ফারুক ও আরেকজন বিপ্লব কে গুরুতর অবস্থায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে এ ঘটনায় ওই কারখানায় কর্মরতদের মধ্যে আতঙ্কিত ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, ব্যাটারি কারখানা থেকে বড় ধরনের আওয়াজ তারা পান। একই সাথে ধোঁয়া দেখতে পান। তবে ভিতরে প্রবেশ না করার কারণে জানতে পারিনি কি ধরনের ক্ষতি হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোঃ তারিকুল ইসলাম জানান, মধুখালীতে একটি কারখানায় বিস্ফোরণের ঘটনায় আমাদের কাছে তিনজন রোগী আসে। তাদের সকলকেই সার্জারি বিভাগে পাঠিয়ে দেয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কা জনক।

উল্লেখ্য, ফরিদপুরের মধুখালীতে অবস্থিত এই সীসা ব্যাটারি কারখানা নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর। নিয়ম নীতি তোয়াক্কা না করে তারা এই ব্যাটারী কারখানা পরিচালিত করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati