1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা
শিরোনাম :
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা

ভবন নির্মাণে চাঁদা নিতে ব্যর্থ, আলফাডাঙ্গায় জমির মালিককে বার বার মামলা দিয়ে হয়রানি

  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৩৭৭ Time View

ভবন নির্মাণে চাঁদা নিতে ব্যর্থ, আলফাডাঙ্গায়
জমির মালিককে বার বার মামলা দিয়ে হয়রানি

আলফাডাঙ্গা প্রতিনিধি:

ভবন নির্মানের সময় দলীয় পরিচয়ে বার বার চাঁদা নিতে এসে ব্যর্থ হওয়ায় ভবনের মালিককে একাধিকবার মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে বোয়ালমারীর আওয়ামী লীগ নেতা এস এম রব্বানীর বিরুদ্ধে।

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় পৌরসভার মো. বাশারুল বারীর ভবন নির্মাণকে কেন্দ্র করে কয়েক বছর যাবত কৌশলে চাঁদা দাবি করে আসছিল বোয়ালমারীর কথিত আ.লীগ নেতা রব্বানী ও তার সন্ত্রাসী বাহিনী। একাধিকবার চাঁদা নিতে এসে স্থানীয়দের তোপের মুখে ব্যর্থ হওয়া শুরু হয় তার মামলাবাজি।

জানা যায় গত, ১০ নভেম্বর ২০২২ ইং সালে মো. বাশারুল বারী তার নিজ নামীয় ৪৯নং আলফাডাঙ্গা মৌজার ২৪৯ নং দাগের জমিতে বহুতল ভবন নির্মান কাজ শুরু করলে এস এম রব্বানী ও কয়েকজন সন্ত্রাসী বাহিনী এসে বাশারুল বারীর নির্মাণাধীন ভবনের সামনে হাজির হয়। এসময় ভবনের কাজে বাধা দেয় এবং গোপনে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে। বাশারুল বারী এবং স্থানীয়রা এবিষয়ে প্রতিবাদ করলে রাশারুলের বিরুদ্ধে উপজেলা ভূমি আইনে একটি মিথ্যা মামলা এবং আলফাডাঙ্গা পৌরসভা বরাবর অভিযোগ দায়ের করে রব্বানী।

এ ব্যাপারে ভবনের মালিক বাশারুল বারী এ প্রতিবেদককে জানান, রব্বানী মূলত একজন চাঁদাবাজ ও চিটার ধরনের লোক। কৌশলে মানুষের কাছ থেকে টাকা নেওয়াই তার কাজ। টাকা না পেলে মামলা দিয়ে হয়রানী করে। আমার বিরুদ্ধে আদালতে এবং পৌরসভায় যে মিথ্যা অভিযোগ দিয়েছে তা গত ২৭.১০.২০২৪ ইং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ১৪৪ ধারা মামলাটি খারিজ করে এবং গত ২৮.০৪.২০২৪ ইং তারিখে আলফাডাঙ্গা পৌরসভার মেয়র গণ্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিতিতে বিষয়টি সুষ্ঠ সমাধান করে দিয়েছেন। আমি কয়েক বছর ধরে আমার ভবনের কাজ করতে পারছি না। এতদিন আওয়ামীলীগের পরিচয় দিয়ে আমাকে অত্যাচার করেছে এখন হয়রানি করছে মামলা দিয়ে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচার চাই।

স্থানীয় মো. শহিদুল ইসলাম জানান, রব্বানী আমাকেও হয়রানি করেছিল। জোর করে আমার এখানেও স্থাপনা করতে চেয়েছিল। বাশারুল বারী আমার প্রতিবেশী। উনাকে রব্বানী দীর্ঘদিন ধরে অহেতু হয়রানী করে আসছে। এধরনের মামলাবাজ লোকদের আইনের আওতায় এনে বিচার করা উচিত।

এব্যাপারে আ. জলিল মিয়া বলেন, এ ধরনের লোক যে দল ক্ষমতায় থাকে তাদের চাটুকারিতা করে মানুষকে হয়রানীসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে। রব্বানী খারাপ প্রকৃতির লোক। সে অনেক আগে থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী। এধরনের লোকের প্রকৃত মুখোশ উন্মোচন করে প্রশাসনের বিচার করা উচিত।

এ ব্যাপারে অভিযুক্ত এস এম রব্বানীর কথা হলে তিনি জানান, আমাদের আসলে জমি জমা নিয়ে দ্বন্দ্ব। আশা করি খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে।

কে এই রব্বানী :
সরেজমিনে গিয়ে জানাযায়, এস এম রব্বানী মূলত বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোকাদ্দেস হোসেন। পেশায় তিনি ব্যবসায়ী পরিচয় দিলেও মূলত বিভিন্ন সময় বিভিন্ন দলের মতাদর্শে থেকে মাদক ব্যবসায় ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত রব্বানী।

মিথ্যা মামলা ও সংবাদের প্রতিবাদ :
এদিকে এস এম রব্বানির মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাশারুল বারী। গত বৃহস্পতিবার দুপুরে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ অফিস সংলগ্ন একটি ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় ব্যবসায়ী ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati