1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি ফরিদপুরে কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ ফরিদপুরের আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, একজন নিহত
শিরোনাম :

ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের পাঁচ দিন পর এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৩০৪ Time View

ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের পাঁচ দিন পর এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

নগরকান্দা প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের পাঁচ দিন পর নিজ বাড়ির পাশে মাটিতে পোঁতা অবস্থায় মো. কামাল মৃধা (৪২) নামে এক অ্যাম্বুলেন্স চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গী গ্রামের একটি পেঁয়াজের জমিতে পুঁতে রাখা অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। গত ৩০ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহত কামাল মৃধা ভোজেরডাঙ্গী গ্রামের মৃত বিল্লাল মৃধার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ৩০ ডিসেম্বর বিকেলে বাজারে চা খেতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে হয় কামাল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবার। এরই মধ্যে শনিবার বিকেলে স্থানীয় কয়েকজন কৃষক ভোজেরডাঙ্গী মাঠে একটি গ্রামীণ মেঠোপথে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। ওই রক্তের দাগ ধরে পাশের একটি পেঁয়াজের জমিতে গিয়ে মাটি খোঁড়া দেখে তাদের সন্দেহ হয়।

পরে ওই মাটি সরিয়ে মরদেহের একটি হাত দেখেন তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান সাকিল বলেন, ফসলি জমির মাটিতে পোঁতা অবস্থায় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের গলাকাটা ছিল। ধারণা করা হচ্ছে, হত্যার পর মাটিতে পুঁতে রাখা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati