1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র
শিরোনাম :

ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের বিরুদ্ধে ফরিদপুরে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  

  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৪০১ Time View
ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের বিরুদ্ধে ফরিদপুরে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
শহর প্রতিনিধি ‌:
ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের বিরুদ্ধে ফরিদপুরে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। ফরিদপুর প্রেসক্লাবে রোববার দুপুরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‌
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা খন্দকার নাজিরুল ইসলাম।
এসময় সংবাদ সম্মেলনে জানানো হয়, ফরিদপুরের বোয়ালমারী এলাকার একটি পুকুরের জমিজমা বিরোধের জের ধরে শনিবার ঢাকায় একটি সংবাদ সম্মেলন করেন খন্দকার আব্দুল আউয়াল (চোরা বাবলু)। তিনি আওয়ামী শাসনের সময় বিভিন্নভাবে নাজেহাল করত আমাদেরকে। ঠিক সেভাবেই এখন তিনি আবারও বিভিন্ন চক্রান্ত লিপ্ত হয়েছেন। ওই সংবাদ সম্মেলনে খন্দকার আব্দুল আউয়াল বানোয়াট, মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য দিয়েছেন। ঢাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আব্দুল আউয়াল বাবলু বিএনপি’র সাতৈর ইউনিয়নের সাবেক সভাপতি খন্দকার নাজিরুল ইসলামের বিরুদ্ধে বানোয়াট এবং মিথ্যা তথ্য প্রদান করেন। এছাড়াও খন্দকার আব্দুল আউয়াল তৎকালীন আওয়ামী লীগ শাসনামলের সময় নাজিরুল ইসলাম এর কাছ থেকে ৩০ লক্ষ টাকা দাবি করেন। খন্দকার নাজিরুল ইসলাম এর কাছে পুকুরের বৈধ লীজের দালিলিক প্রমাণাদিও রয়েছে। বক্তারা অতি দ্রুত খন্দকার আব্দুল আউয়াল বাবলুকে আইনের আওতায় এনে সঠিক বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ঢাকায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে মিথ্যা তথ্য তুলে ধরায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি’র সাতৈর ইউনিয়নের সভাপতি জাকির হোসেন টিআই, বিএনপি’র সাতৈর ইউনিয়নের সহ-সভাপতি ইদ্রিস মোল্লা, সাতৈর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, বোয়ালমারী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাকির হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati