1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা
শিরোনাম :

ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৩৩২ Time View

ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

শহর প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে প্রতিপক্ষের হামলায় ওবায়দুর খান (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকায় নেয়ার পথে পদ্মা সেতু এলাকায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার বড় ভাই রাজিব খান।

নিহত ওবায়দুর কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের বিল্লাল খানের পুত্র। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ও কৃষিকাজে নিযুক্ত ট্রাক্টর চালক ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, বিকেল সাড়ে ৩ টার দিকে কানাইপুর বিসিক শিল্পনগরীর কাছে একটি তেলের পাম্পে মোটরসাইকেলের তেল কিনতে যান ওবায়দুর। এসময় খায়রুজ্জামান খাজার নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল তাকে ধাওয়া করে ধরে প্রাইভেট কারে করে ফরিদপুর জুট ফাইবার্সের পেছনে নিয়ে যায়।

সেখানে তাকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। তার দুই চোখে লোহার পেরেক দিয়ে খুঁচিয়ে আঘাত করা সহ বাম পা ভেঙে ফেলা হয় বলে জানান তারা। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ (ফমেক) হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যায়। গুরুতর আহত বিবেচনায় তাকে ঢাকায় রেফার করা হলে পদ্মা সেতু এলাকায় মারা যান তিনি।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, ব্যক্তিগত শত্রুতার জের ধরে হামলা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati