1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা
শিরোনাম :

আধা ঘন্টা মাটির নিচে চাপা পড়ে জীবিত ফিরল আলফাডাঙ্গায় নির্মাণ শ্রমিক রুবেল

  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৫০ Time View

আধা ঘন্টা মাটির নিচে চাপা পড়ে জীবিত ফিরল আলফাডাঙ্গায় নির্মাণ শ্রমিক রুবেল

আলফাডাঙ্গা প্রতিনিধি:

এক দুই মিনিট নয়, টানা আধাঘন্টা মাটির নিচে চাপা পড়ে থেকে যেন অলৌকিক ভাবে বেঁচে ফিরলেন নির্মাণ শ্রমিক রুবেল। টানা আধা ঘন্টার রুদ্ধশ্বাস চেষ্টার পরে মাটির নিচ থেকে উদ্ধার করা হয় রুবেলকে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর সদর ২ নং ওয়ার্ড শ্রীরামপুর গ্রামে।

জানা যায়, পৌরসভার ২নং ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামের মাফুজার শেখের ছেলে রুবেল শেখ মঙ্গলবার ১৪ জানুয়ারী সকাল ৭টার সময় বাড়ীর পাশের মোশাররফ হোসেনের চারতলা ভবন নির্মাণের জন্য বেইজমেন্টের নিচে ১১ ফিট গভীর একটি হাউজ খুড়তে গেলে কাজ করার একপর্যায়ে উপর থেকে মাটি ভেঙে চাপা পড়ে যায়। অন্য পাশে থাকা শ্রমিকরা চিৎকার দিয়ে মানুষ জড়ো করে সকলে মিলে রুবেল কে উদ্ধার এর জন্য চেষ্টা করে। কোদাল দিয়ে মাটি তোলার সময় রুবেলের হাতের আঙ্গুল দেখতে পায়। তখন উদ্ধারকারীরা স্থান সনাক্ত করতে পারে এই খানে আছে, দীর্ঘ ৩০ মিনিট মাটি খুড়ার পর তাকে জীবিত উদ্ধার করার সময় রুবেল অজ্ঞান ছিল এবং হাতের আঙ্গুলে কোদালের কোপ লেগে আহত হয়।

ভবন মালিক মোশারফ হোসেন বলেন, মাহফুজার ও তার ছেলে কে আমার বিল্ডিংয়ের হাউজ খুড়ার কাজ চুক্তিতে দিয়েছি। কাজ শেষ পর্যায়ে আজ সকালে কাজে আসার পর এই দুর্ঘটনা ঘটে। আমি ফায়ার সার্ভিসএ ফোন করি তারাও এসেছিল আমরা তাকে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করি সে এখন সুস্থ আছে।

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবিদ হাসান জানান, সকালে ফায়ার সার্ভিসের লোকজন রুবেল নামে একজকে নিয়ে আসে, আমরা চিকিৎসা দিয়েছি সে এখন সুস্থ আছে, চিকিৎসা চলমান রয়েছে, সে এখন শংকা মুক্ত । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati