1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা
শিরোনাম :

কর্মস্থলে যাওয়া হলো না জাহাজ কর্মীর” বোয়ালমারীতে ট্রাকের সংঘর্ষে ইজিবাইকের যাত্রী নিহত

  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৪ Time View
কর্মস্থলে যাওয়া হলো না জাহাজ কর্মীর”
বোয়ালমারীতে ট্রাকের সংঘর্ষে ইজিবাইকের যাত্রী নিহত
বোয়ালমারী প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে মানোয়ার মোল্যা (৩০) নামে এক ইজিবাইকের যাত্রী নিহতের ঘটনা ঘটেছে।
 রবিবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি ঈদগাঁহের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মানোয়ার মোল্যা একই উপজেলার কাটাগড় গ্রামের আফসার মোল্লার ছেলে। নিহত ব্যক্তির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি খুলনায় জাহাজে চাকরি করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার কাটাগড় গ্রামের জাহাজ কর্মী মানোয়ার মোল্যা (৩০) ও আহাদ মোল্লা (৩২) ইজিবাইক যোগে খুলনায় যাওয়ার উদ্দেশ্যে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক হয়ে ভাটিয়াপাড়া যাচ্ছিলেন। তারা বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি ঈদগাঁহের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাঝকান্দিগামী অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি ছিটকে খাদে পড়ে যায়। এ সময় মারাত্মক আহত মানোয়ারকে পাশ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আলফাডাঙ্গা জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আবিদ হোসেন জানান, হাসপাতালে আনার পর অক্সিজেন মুখে দেওয়ার সময় আহত ব্যক্তি মারা যায়। তার মাথায় প্রচন্ড আঘাতে অপরিমান রক্তক্ষরণ হয়েছিল।
বোয়ালমারী থানার ডহরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মধুসূদন পান্ডে জানান, আমি নিহতের বাড়িতেই আছি। দূর্ঘটনায় ইজিবাইকে থাকা দুই যাত্রী ও চালকের মধ্যে মানোয়ার মারা গেছে। চালক ও অন্য যাত্রীর কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গেছে। ঘাতক ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati