1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা
শিরোনাম :

৫ দিন পার হলেও হামলাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ-বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা

  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৬ Time View

৫ দিন পার হলেও হামলাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ-বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা

শহর প্রতিনিধি:

ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মনজুরুল ইসলামের উপর হামলা চালিয়ে হত্যার চেষ্টার ৫ দিন পার হলেও হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এঘটনায় বিক্ষুব্দ শিক্ষার্থী ও শিক্ষকরা সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

আগামী দুই দিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষনা দেওয়া হবে বলে জানানো হয়। পরে জেলা প্রশাসকের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুজিব সড়ক হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে জনতা ব্যাংকের মোড় ও হাসিবুল হাসান লাবলু মিয়া সড়ক অবরোধ করে সড়কে বসে পরে শিক্ষার্থীরা। এসময় তারা হামলাকারীদের গ্রেফতার দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।

এসময় বক্তারা বলেন, ঘটনার ৫দিন পার হলেও পুলিশ হামলাকারীকে গ্রেফতার করতে পারেনি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে মোটরসাইকেল নিয়ে দুই যুবক অধ্যক্ষর উপর হামলা চালায়। শিক্ষক সমাজ নিরাপত্তাহীনতায় ভুগছে। আগামী দুই দিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষনা দেওয়া হবে।

পরে জেলা প্রশাসক মো: কামরুল হাসান মোল্লা ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ ও কর্মসূচী তুলে নেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati