1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা
শিরোনাম :

স্বাধীন, বস্তুনিষ্ঠ ও শক্তিশালী গণমাধ্যম গড়ার লক্ষ্যে কাজ করছে কমিশন- গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ

  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬৭ Time View

স্বাধীন, বস্তুনিষ্ঠ ও শক্তিশালী গণমাধ্যম গড়ার লক্ষ্যে কাজ করছে কমিশন- গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ

শহর প্রতিনিধিঃ

বস্তুনিষ্ঠ শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য সংস্কারের দায়িত্ব আমাদের উপর দেয়া হয়েছে। কি কি পরিবর্তন আনা দরকার আগামী তিন মাসের মধ্যে আমরা সেগুলো সুপারিশ আকারে পেশ করব। এক্ষেত্রে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে চলে আসে। সাহসী ও স্বাধীন সাংবাদিকতার প্রথম শর্তই তার উপযুক্ত বেতন ভাতা নিশ্চিত করা।

বৃহস্পতিবার বেলা ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছয় জেলার সাংবাদিকদের সাথে আঞ্চলিক মতবিনিময় সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা তাদের বঞ্চনা ও বৈষম্যের বিভিন্ন দিক কমিশনের কাছে তুলে ধরেন। কমিশন সব সমস্যার পর্যালোচনা করে যতটুকু সম্ভব সমাধানের আশ্বাস দেন।

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ আরো বলেন, ঢাকা ও ঢাকার বাইরের সাংবাদিকদের মধ্যে বেতন-ভাতার একটি বড় ধরনের বৈষম্য রয়েছে। সবার জন্য একটি ন্যূনতম বেতন কাঠামো তৈরির সুপারিশ করা হবে।
বিজ্ঞাপনের ক্ষেত্রে অনিয়ম-দূর্ণীতির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রেসের মালিক, কর্মচারী ও মিডিয়ার মালিক, সম্পাদক জোগসাজসে অনেক পত্রিকা তাদের সার্কুলেশন বাড়িয়ে দেখান বিজ্ঞাপনের রেট বৃদ্ধির জন্য, যেটি রীতিমতো দুর্নীতি। বহুল প্রচারিত পত্রিকাকে সরকারি বিজ্ঞাপন না দিয়ে আন্ডারগ্রাউন্ড পত্রিকার সার্কুলেশন বেশি দেখিয়ে প্রকৃত সাংবাদিকদের বিজ্ঞাপন থেকে বঞ্চিত করা হয়। এর ব্যাপারে ব্যবস্থা নিতে কমিশন সরকারকে সুপারিশ করবে।
এছাড়া কমিশনের সদস্যরা সাংবাদিকদের হয়রানি ও নির্যাতন প্রতিরোধে প্রেস কাউন্সিলকে শক্তিশালী করা হবে বলে জানান। ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী ওই কর্মশালায় আরো উপস্থিত ছিলেন কমিশনের সদস্য আখতার হোসেন খান ও বেগম কামরুন্নেসা হাসান।

এসময় ফরিদপুর, রাজবাড়ি, শরিয়তপুর, মাদারিপুর, গোপালগঞ্জ ও মানিকগঞ্জ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার ৬০ জন সাংবাদিক উপস্থিত ছিল।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati