1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফরিদপুরে কৌশিক সাহা জিতু হ*ত্যা*র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি । মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ
শিরোনাম :

ফরিদপুরে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৮ বালক বালিকা কাবাডি প্রতিযোগিতা

  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৮ Time View

ফরিদপুরে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৮ বালক বালিকা কাবাডি প্রতিযোগিতা

শহর প্রতিনিধি:

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ স্লোগানের মধ্য দিয়ে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে ‌ এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় ফরিদপুর স্টেডিয়ামে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‌ অনূর্ধ্ব ১৮ বালক বালিকা যুব কাবাডি প্রতিযোগিতা।
প্রতিযোগিতার প্রথম খেলায় বালিকা বিভাগে ফরিদপুর জেলা দল ৪৩ – ১৩ পয়েন্ট রাজবাড়ী জেলা দলকে পরাজিত করে পরবর্তী পর্বে উন্নীত হয়েছে।
এর আগে ফরিদপুর পুলিশ সুপার আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‌ বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডিং অফিসার
লে; কর্নেল মিনহাজুল আবেদীন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য মাসুদুর রহমান চুন্নু এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান , টি আই ‌ মোঃ খুরশিদ অনুষ্ঠানে
অংশগ্রহণকারী বিভিন্ন দলের কর্মকর্তা, ফরিদপুর জেলা পুলিশের সদস্যবৃন্দ ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ ‌ সহ অন্যান্য ব্যক্তিবর্গ ‌ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ধারাভাষ্যকার ‌ বাবুল হুসাইন। সংক্ষিপ্ত
আলোচনা সভায় বক্তারা বলেন খেলাধুলা মানসিক প্রশান্তিকে বিকশিত করে। আর তাই নিয়মিত খেলাধুলা করা প্রয়োজন। এছাড়া যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
বক্তারা বলেন
কাবাডি আমাদের জাতীয় খেলা । কিন্তু জাতীয় খেলা হলেও অন্যান্য খেলার জনপ্রিয়তার ভিড়ে এই খেলাটি বিলুপ্ত হয়ে যাচ্ছে।
আর তাই এ প্রতিযোগিতার মাধ্যমে আবার ও কাবাডি খেলা শুরু হবে এবং এখান থেকে নিয়মিত ভাবে
এই খেলা গুলো আবার শুরু হবে । সর্বোপরি এখান থেকে ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে। যারা জাতীয়ভাবে
এবং আন্তর্জাতিক
ভাবে দেশকে প্রতিনিধিত্ব করবে।
এরপর বেলুন উড়িয়ে ‌ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। মোট আটটি জোনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এরমধ্যে মধুমতি জোনের খেলা এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে।
আগামীকাল বুধবার সকালে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ।প্রতিযোগিতায় ফরিদপুর জেলা দল, নারায়ণগঞ্জ জেলা দল, রাজবাড়ী জেলা দল, ঢাকা জেলা দল, শরীয়তপুর জেলা দল, গোপালগঞ্জ জেলা দল ‌ও মুন্সিগঞ্জ জেলা দল নক আউট পদ্ধতিতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati