1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা
শিরোনাম :

ফরিদপুর ৫দিন ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবদল নেতা

  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২০ Time View

ফরিদপুর ৫দিন ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবদল নেতা

শহর প্রতিনিধি :

দেশ মাতৃকার কল্যান ও বিশ্বশান্তি কামনায় ফরিদপুরের সদর উপজেলার চাদঁপুর গ্রামে সুনীল দাসের বাড়ির রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ৫ দিন ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান চলছে।
উক্ত অনুষ্ঠানে মঙ্গলবার বিকেল অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু।‌ আজ ভোর থেকে বুধবার ভোর পর্যন্ত অষ্টকালীন গান পরিবেশন করেন দেশের বিখ্যাত অষ্টকালিন শিল্পি অমল ব্যানার্জি, তৃষ্ণা দেবনাথ ও গোপেশ মোহন্ত।

এসময় পিংকু বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে আমরা সব ধর্মের মানুষ এক সঙ্গে মিলেমিশে বসবাস করবো এটা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ। কোন অপশক্তি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না।
তিনি বলেন, বাংলাদেশ বিশ্বদরবারে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আবহমান কাল থেকে এ দেশের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছে। দেশে বিদ্যমান সম্প্রীতির এই সুমহান ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।

গত শনিবার রাত থেকে শুরু হওয়া ফরিদপুরের বৃহৎ এই ধর্মীয় অনুষ্ঠান বুধবার ভোগ দানের মধ্য দিয়ে শেষ হবে। অনুষ্ঠানে ১৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী মহানাম, অষ্টকালীন গান, রামায়ণ গান ছাড়াও বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে।
উক্ত ৫দিন ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে দেশ ও বিদেশী ভক্তবৃন্দ গান শুনতে আসেন এবং মহাপ্রসাধ গ্রহন করেন। উল্লেখ্য গত ১২৭ বছর যাবত ফরিদপুরের চাদঁপুর গ্রামের রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে এই বৃহৎ ধর্মীয় মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati