1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা
শিরোনাম :

ফরিদপুরে গণিতে এ এফ মজিবুর রহমান স্বর্ণ পদক পেলেন দুই কৃতি শিক্ষার্থী

  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৬ Time View

ফরিদপুরে গণিতে এ এফ মজিবুর রহমান স্বর্ণ পদক পেলেন দুই কৃতি শিক্ষার্থী

শহর প্রতিনিধি :

ফরিদপুরে গণিতে এ এফ মজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণ পদক পেয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের দুই কৃতি শিক্ষার্থী। তাঁদের মধ্যে রয়েছেন- বিএসসি (অনার্স) ২০২২ ব্যাচের মনিরা আক্তার এবং মাস্টার্স ২০২১ ব্যাচের খন্দকার ফখরুল আলম।

আজ বুধবার দুপুর ১২ টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজের শতাব্দী ভবনের দ্বিতীয় তলায় শিক্ষক মিলনায়তনে ফাউন্ডেশনটির উদ্যোগে ও কলেজটির গণিত বিভাগের আয়োজনে ১২তম বারের মতো এই পদক প্রদান অনুষ্ঠিত হয়। এ সময় দুই শিক্ষার্থীকে পৃথকভাবে এক ভরি ওজনের স্বর্ণের পদক এবং যথাক্রমে নগদ ১৫ হাজার ও ১০ হাজার টাকা তুলে দেন অতিথিবৃন্দ। তাঁদের মেধার ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ নির্বাচিত করেন।

অনুষ্ঠানে বক্তব্যকালে ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল আলম বলেন, এই ফাউন্ডেশন দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে কাজ করে আসছে এবং কলেজের মধ্যে শুধুমাত্র ফরিদপুরের রাজেন্দ্র কলেজ রয়েছে। এ এফ মজিবুর রহমানের জীবনের যত অর্জন এই ফাউন্ডেশনে দান করে গেছেন। বাইরে থেকে কোনো ডোনেশন আমরা নিই না।
তিনি আরও বলেন, এখন বিজ্ঞান ও গণিতে মানুষের আগ্রহ কমে গেছে। বিজ্ঞানের উৎকর্ষতা না হলে জাতির উন্নয়ন সম্ভব না। তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও গণিত চর্চায় উদ্বুদ্ধ করতে হবে।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিম। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ট্রাস্টি লোনা থর্সডাল রহমান, উপাধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, গণিত বিভাগীয় প্রধান মো. ফয়জুল হক, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ফজলুল করিম, সহকারী অধ্যাপক এস এম আসাদুজ্জামান।
এ সময় দুই শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে সকল শিক্ষক ও সাফল্যের পেছনে তাদের মা-বাবার অবদানের কথা তুলে ধরেন। এছাড়া কলেজটিতে এ এফ মজিবুর রহমান ভবন নির্মানের দাবি জানান।
প্রসঙ্গত, আবুল ফয়েজ মুজিবুর রহমান ১৮৯৭ সালের ২৩ সেপ্টেম্বর ফরিদপুরের গেরদায় জন্মগ্রহণ করেন। ফরিদপুর জিলা স্কুলের পাঠ শেষ করে তিনি ঢাকা কলেজে ভর্তি হন এবং সেখান থেকে বিএসসি পাস করেন। এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২০ সালে বিশুদ্ধ গণিতে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার আশুতোষ মুখার্জির প্রাপ্ত নম্বরের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড অর্জন করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati