1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফরিদপুরে কৌশিক সাহা জিতু হ*ত্যা*র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি । মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ
শিরোনাম :

ফরিদপুরে বরযাত্রীবাহী বাস ‌ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে একজন নিহত 

  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪০ Time View
ফরিদপুরে বরযাত্রীবাহী বাস ‌ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে একজন নিহত
 নগরকান্দা প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যাওয়ায় একজন  নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ৩০ জনের মতো যাত্রী আহত হয়েছেন।
জানা গেছে গতকাল  শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা।
ঘটনায় নিহত মুক্তি রানী রাজবাড়ী সদর উপজেলার মৃত দিলু কুমার দাসের স্ত্রী।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে আসার পথে নগরকান্দার ভবুকদিয়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। বাসটি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিনোদপুর থেকে বরিশালে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
তিনি আরও জানান, বরযাত্রীদের বহনকারী তিনটি বাস ও একটি মাইক্রোবাসে মোট ২২০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় কবলিত বাসটিতে ৫০ জন যাত্রী ছিলেন, যার অধিকাংশই আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান ‌ শবে বরাতের নামাজ শেষে ‌ হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে আসেন এবং সেখানে তারা দেখতে পান যাত্রীবাহী বাস খাদে পড়ে আছে। এরপর দ্রুত উদ্ধার কাজ করেন।  স্থানীয়রা ‌ পুলিশ এবং ফায়ার সার্ভিস খবর দেন। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান ‌  খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ‌ যাত্রীদের উদ্ধার করা হয়। দুর্ঘটনা কারণ সম্পর্ক তিনি বলেন ‌ প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে ‌ বাসটির যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati