1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা
শিরোনাম :

ভাঙ্গায় পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় তিন ড্রাইভার সহ ১০ জন আহত

  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৮ Time View

ভাঙ্গায় পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় তিন ড্রাইভার সহ ১০ জন আহত

ভাঙ্গা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন ড্রাইভার সহ ১০ জন আহত হয়েছে। আহতদেরকে ভাঙ্গা ও ঢাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা দশটার সময় ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পুর্বসদরদী নামক স্থানে প্রাইভেটকার ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে দুই ড্রাইভার সহ পাঁচ জন আহত হয় এবং রাত আটটার সময় ভাঙ্গা – ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ে মালিগ্রাম নামক স্থানে বাস ও প্রাইভেটকার ট্রাকের পিছনে ধাক্কায় ড্রাইভার সহ পাঁচজন আহত হয়।

প্রত্যক্ষদর্শী রতন জানান, মালিগ্রাম এলাকায়  এক্সপ্রেসওয়েতে খুলনা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে এসে একটি মালবাহী ট্রাকের পিছে ধাক্কা দেয়। এর পিছনে দ্রুতগামী একটি পরিবহন প্রাইভেটকারকে পিছনে এসে ধাক্কা দেয়। ফলে প্রাইভেটকারের ড্রাইভার সহ পাঁচ জন লোক আহত হয়। গুরুতর আহত ড্রাইভারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও পরিবহন   পালিয়ে যায় এবং দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি স্থানীয় লোকজন ঠেলা বা ধাক্কা দিয়ে রাস্তার পাশে রাখে।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোঃ  রোকিবুজ্জামান জানান, সকালে প্রাইভেটকার ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। মাহিন্দ্রোটি রাস্তার পাশে খাদে পড়ে যায় ও প্রাইভেটকারটি রাস্তার উপর দুমড়ে মুচড়ে যায়। পরে আমি পুলিশ ও রেকার পাঠিয়ে যানবাহন দুটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। অপর দুর্ঘটনাটি মালিগ্রামে, যেহেতু সেই এলাকাটা শিবচর হাইওয়ে থানার আওতাধীন। এ বিষয়টি শিবচর হাইওয়ে থানা বলতে পারবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati