1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি ফরিদপুরে কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ ফরিদপুরের আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, একজন নিহত
শিরোনাম :

বোয়ালমারীতে হাসপাতালের ওয়াশরুমে নবজাতক

  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৫ Time View

বোয়ালমারীতে হাসপাতালের ওয়াশরুমে নবজাতক

বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়াশরুম থেকে মঙ্গলবার (১৮.০২.২৫) সকালে এক নবজাতকে উদ্ধার করেছে হাসপাতাল কতৃপক্ষ। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে নবজাতকের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে কোন মা ওয়াসরুমে নবজাতকের জন্মের পর ফেলে পালিয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে এক পুরুষ হাসপাতালে জরুরি বিভাগে এসে এক মহিলাকে অসুস্থ দেখিয়ে চিকিৎসা নেয়। জরুরী বিভাগের এন্টি খাতায় তাদের নাম লেখা হয় রূপসী স্বামী আজিজুর। ঠিকানা দেয়া হয় বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মালিখালি গ্রাম। সিসিটিভির ফুটেজে দেখা যায়, জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়ে হাসপাতালের ওয়াশরুমে যায় ওই মহিলা ও পুরুষ। সেখান থেকে বের হয়ে তারা হাসপাতাল ছেড়ে চলে যায়। এর
কিছুক্ষণ পর ক্লিনার ওয়াশরুম পরিষ্কার করতে গিয়ে দেখে ৬/৭ মাসের একটি নবজাতক ফ্লোরে পড়ে আছে এবং সে জীবিত রয়েছে।
বাচ্চাটি দেখে পরিচ্ছন্ন কর্মী চিৎকার করে ওঠে, তার ডাক চিৎকারে সকলে এগিয়ে গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে যাওয়ার পর নবজাতকের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, বাচ্চাটিকে উদ্ধার করে চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে বাচ্চাটি মারা যায়। কে বা কারা এমন কাজ করেছে সিসিটিভি ফুটেজ দেখে তা সনাক্ত করার কাজ চলছে।

এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান বলেন, নবজাতককে ফেলে যাওয়ার মতো কাজ যারা করেছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati