1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার ফরিদপুরে কলেজ ছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদন্ড চরভদ্রাসনে ২৫০ ইমামের মাঝে ঈদ উপহার বিতরণ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, ২০ জনকে কারাদণ্ড ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত মাদক ও সন্ত্রাসের গডফাদার রব বেপারীর হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন, ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাদক, জুয়া ও সন্ত্রাস দেখলে সাথে সাথে ফোন দিন -চৌধূরী নায়াব ইউসুফ
শিরোনাম :

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬০৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৭ Time View

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬০৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

শহর প্রতিনিধি:

ফরিদপুর জেলায় ৬০৪ সদস্যবিশিষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কমিটিতে সদস্য সচিব পদে স্থান পাওয়া সোহেল রানা।
এর আগে গত সোমবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেন। সোমবার রাতে এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
৬০৪ সদস্যে বিশিষ্ট এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী রিয়াজুল ইসলাম ওরফে রিয়াজকে
এবং সদস্য সচিব করা হয়েছে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী সোহেল রানাকে ।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেয়েছেন সাইফ খাঁন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ পেয়েছেন মো. আশরাফ। যুগ্ম আহ্বায়ক হয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী আশিক আহম্মেদ নূর ও যুগ্ম সদস্য সচিব করা হয়েছে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী তাহসিন চৌধুরীকে।
মুখ্য সংগঠক করা হয়েছে সরকারি ইয়াসিন কলেজের শিক্ষার্থী আনিসুর রহমান সজল এবং সংগঠক হয়েছেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী লামিন ইসলাম।
এছাড়া মুখপাত্র করা হয়েছে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী কাজী জেবা তাহসিনকে ও সহ মুখপাত্র করা হয়েছে ফরিদপুর নাসিং ইনস্টিটিউটের শিক্ষার্থী উম্মে হাবিবাকে ।
কমিটির আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম জানান, ৬ মাসের জন্যে আমাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামীতে আমরা কলেজ, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন শুরু করব। যারা বাদ পড়েছেন, তাদের এই সকল কমিটিতে রাখা হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati