1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি ফরিদপুরে কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ ফরিদপুরের আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, একজন নিহত
শিরোনাম :

ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭৭ Time View

ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম গ্রেফতার

বিশেষ প্রতিনিধি:

মানবতাবিরোধী অপরাধের মামলায় ভাঙ্গা থানার ওসি ও গাজীপুর কোনাবাড়ী থানার সাবেক (ওসি) মোঃ শফিকুল ইসলাম সহ ৪ পুলিশকে গ্রেফতার করা হয়েছে। গত বছরের ৫ আগষ্ট গাজীপুরের কোনাবাড়ীতে কলেজছাত্র মোঃ হৃদয় হত্যার মামলার আসামি ছিলেন তারা।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর ডিবি পুলিশের একটি টিম তাদের ওসি সহ ৪ পুলিশকে গ্রেফতার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে হাজির করা হয়। পরে ভাঙ্গা থানার ওসি মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর জেলা গোয়েন্দা শাখা সাবেক পরিদর্শক ও দুই কনস্টেবল সহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী মাসে তাদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়।
কারাগারে পাঠানো পুলিশ সদস্যরা হলেন, বর্তমান ভাঙ্গা থানার ওসি ও  গাজীপুরের কোনাবাড়ী থানার সাবেক ওসি মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর জেলা গোয়েন্দা শাখা সাবেক পরিদর্শক এম আশরাফ উদ্দিন, কনস্টেবল ফাহিম হাসান ও কনস্টেবল মাহমুদুল হাসান সজীব।

বিভিন্ন সুত্র থেকে জানা যায়, গত বছরের (২০২৪) সালের ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের কোনাবাড়ীতে কলেজছাত্র মোঃ হৃদয়কে হত্যা করা হয়।  ওই মামলায় ভাঙ্গা থানার ওসি সহ ৪ পুলিশ সদস্যকে আসামি করা হয়।
গাজীপুরে সংঘটিত হৃদয় হত্যা সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গতকাল ২৭ ফ্রেব্রয়ারী ট্রাইব্যুনালে ডিবি পুলিশ কতৃর্ক তাদেরকে হাজির করা হয়। পরে ট্রাইব্যুনাল ওসি সহ  ৪ পুলিশ সদস্যকে জেলে পাঠানোর নির্দেশ দেন। এখানে ফরিদপুর ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম আছে। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর ডিবিতে কর্মরত ছিল।
সুত্রে আরো জানা যায়, বুধবার রাতে ভাঙ্গা থানার ওসি  মোঃ শফিকুল ইসলামকে ফরিদপুর এসপি অফিসে নেওয়া হয়। সেখান থেকে রাতেই তাকে ঢাকার ডিবি পুলিশের কার্যালয় নেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বর্তমানে ভাঙ্গা থানার ওসি মোঃ শফিকুল ইসলামকে ক্লোজ করা হয়েছে। সে ঢাকা কেন্দ্রীয়
কারাগারে রয়েছেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati