1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে বিআরটিএর উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার ফরিদপুরে কলেজ ছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদন্ড চরভদ্রাসনে ২৫০ ইমামের মাঝে ঈদ উপহার বিতরণ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, ২০ জনকে কারাদণ্ড ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত মাদক ও সন্ত্রাসের গডফাদার রব বেপারীর হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন, ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শিরোনাম :

ফরিদপুরের ভাঙ্গায় বাস চাপায় যুবক নিহত, আহত-১

  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২২১ Time View

ফরিদপুরের ভাঙ্গায় বাস চাপায় যুবক নিহত, আহত-১

ভাঙ্গা প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত পরিবহনের চাপায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরেক যুবক। রোববার (০২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গা-বরিশাল মহাসড়কের আউড়ামাঠ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আদুদ ফকির মাদারিপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকার বাসিন্দা। আহত অপর যুবক রিয়াজুল ফকির একই গ্রামের বাবুল ফকিরের ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ভাঙ্গা হাইওয়ে থানার এস আই মো: মামুন জানান, মাদারীপুরের রাজৈর থেকে মোটরসাইকেলযোগে ভাঙ্গায় আসছিলেন দুই যুবক। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পথিমধ্যে মোটরসাইকেলটি ভাঙ্গা উপজেলার আউড়ামাঠ এলাকায় পৌঁছালে সড়কের গর্তে পড়ে রাস্তার উপর ছিটকে পড়ে মোটরসাইকেলে থাকা দুই যুবক।

তিনি আরো জানান, এসময় পিছন থেকে অজ্ঞাতনামা একটি যাত্রীবাহি পরিবহন তাদের চাপা দিলে ঘটনাস্থলেই এক যুবক মারা যায়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রিপুল নাইন থেকে সংবাদ পেয়ে হতাহতদের উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ভাঙ্গা থেকে টেকেরহাট পর্যন্ত সড়ক মেরামত ও প্রশস্তের কাজ চলমান রয়েছে। এতে করে মহাসড়কের উপর বড় বড় গর্ত রয়েছে। যে কারণে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। সড়কের কাজ দ্রুত মেরামতের দাবী এলাকাবাসীর।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati