1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি ফরিদপুরে কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ ফরিদপুরের আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, একজন নিহত
শিরোনাম :

ঢাকার বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি সিকদার লিটনকে ফরিদপুরে গ্রেফতার

  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৪০৯ Time View

ঢাকার বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি সিকদার লিটনকে ফরিদপুরে গ্রেফতার

শহর প্রতিনিধি :

ঢাকার বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি সিকদার লিটনকে গ্রেফতার করেছে ফরিদপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বেলা ১২টার দিকে ফরিদপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।
জানা গেছে, গত ২০ জুলাই কুড়িল জোয়ার সাহারা কেন্দ্রীয় মসজিদের গলির মুখে পাকা রাস্তার ওপর গুলিবিদ্ধ হয়ে একজন মারা যান। এই ঘটনায় শফিকুল ইসলাম নামে এক ব্যাক্তি বাদী হয়ে মামলা করেন। আদালতের আদেশে ২৫ ফেব্রুয়ারি ভাটারা থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করে। সেই মামলায় এজাহারনামীয় ২৭ নম্বর আসামি কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য সিকদার লিটন।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুরে মোহাম্মদপুরের বছিলা ব্রিজের সন্নিকটে রাস্তার ওপর জনতার ওপর হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে গুরুতর জখম ও হুকুম প্রদানের অপরাধ সংগঠনের অভিযোগে মোহাম্মদপুর থানায় মোছা. নাদিরা বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় সিকদার লিটনকে মূল পরিকল্পনাকারী ও অর্থদাতা বলে অভিযুক্ত করেছেন বাদী। যেখানে তাকে ১১ নম্বর আসামি করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি সিআর-১২৫/২৫ মামলাটির এজাহার থানায় রুজু করা হয়।
জানা গেছে, ২০২০ সালে এক মামলায় দীর্ঘ চারবছর কারাগারে ছিল সিকদার লিটন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জেল থেকে বেরিয়ে এসে ভয়ঙ্কর এই প্রতারক মামলা বাণিজ্যসহ নানা প্রতারণামূলক কাজ শুরু করা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati