1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ইতালি প্রবাসী মাসুদ রানা হত্যা মামলা ‘রাজনৈতিক’ দেখিয়ে প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সবজি চাষের শর্তে পাউবোর লিজের জমিতে দোতলা বাড়ি, নোটিশের দেড় বছরেও হয়নি উচ্ছেদ লালবাগে অভিযান: দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফরিদপুরে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, ফাঁসির দাবি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ফরিদপুরের কৃতি সন্তান মাশরুর রহমান রাজু ভাঙ্গায় জমাজমির বিরোধে হামলার অভিযোগঃ প্রতিবাদে সংবাদ সম্মেলন মা ২১ দিন বয়সে অন্যত্র চলে যান’ জনতার পিটুনিতে নিহ্ত ট্রাক চালক হান্নানের রেখে যাওয়া ২ বছরের কন্যা মুসলিমার কি হবে ফরিদপুরে শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবি বোয়ালমারীতে পিয়াজের দাম কম হওয়ায় জমিতেই নষ্ট হচ্ছে পিয়াজ
শিরোনাম :

সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিণী চৌধুরী শায়লা কামালের দাফন সম্পন্ন

  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৪০৪ Time View

সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিণী চৌধুরী শায়লা কামালের দাফন সম্পন্ন

শহর প্রতিনিধি :
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিণী চৌধুরী শায়লা কামালের(৭৬) জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে তার মৃতদেহ ফরিদপুরে নিয়ে আসা হয়। বাদ আসর কমলাপুর ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে ময়েজমঞ্জিলে পারিবারিক কবরস্থানে মরহুম কামাল ইবনে ইউসুফের কবরের পাশেই দাফন করা হয়।

এর আগে জানাজা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন মরহুমার জ্যেষ্ঠ কন্যা মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, মহানগর বিএনপির আহ্বায়ক এএফ এমন কাউয়ূম জঙ্গি, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ড্যাবের সাবেক সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, জেলা যুবদলের সভাপতি মোঃ রাজিব হোসেন, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ ছাড়াও সাধারণ মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
বুধবার ভোররাত ৫টা ৩০ মিনিটের দিকে তিনি ঢাকার এভারকেয়ার হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও তার স্ত্রী চৌধুরী শায়লা কামাল দু’জনেই ছিলেন শরিয়তপুরের পীর দুদু মিয়ার নাতনি। তারা সম্পর্কে ছিলেন খালাতো ভাইবোন। শরিয়তপুরের ভেদরগঞ্জের কার্তিকপুরের জমিদার বাড়ির সন্তান মরহুম নিজামউদ্দিন আহমেদ চৌধুরীর মেঝো মেয়ে ছিলেন শায়লা চৌধুরী। ১৯৬৯ সালে ফরিদপুরের আরেক জমিদার ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার জ্যেষ্ঠ পুত্র চৌধুরী কামাল ইবনে ইউসুফের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। চার কন্যার জনক-জননী তারা। তাঁদের জ্যেষ্ঠ কন্যা চৌধুরী নায়াব ইউসুফ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর (উত্তর) শাখার আহ্বায়ক।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati