1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি ফরিদপুরে কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ ফরিদপুরের আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, একজন নিহত
শিরোনাম :

দেশ নিয়ে এখনো একটি গভীর ষড়যন্ত্র চলছে – শামা ওবায়েদ

  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৮১ Time View

দেশ নিয়ে এখনো একটি গভীর ষড়যন্ত্র চলছে – শামা ওবায়েদ

শহর প্রতিনিধি :

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দেশ নিয়ে এখনো একটি গভীর ষড়যন্ত্র চলছে। দেশের এই গভীর ষড়যন্ত্র থেকে যদি উত্তরণ করতে হয় তাহলে যতটুকু সংস্কার প্রয়োজন তা অতি করে দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। সংস্কারের নামে যারা কালক্ষেপণ করতে চায় তারা কেউ দেশের ভালো চায় না। তারা দেশে গণতন্ত্র চায় না, তারা দেশের শত্রু তারা গণতন্ত্রের শত্রু।

বুধবার সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় জেলা যুবদল আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন দেশের সতেরো কোটি মানুষ ভোটের জন্য অপেক্ষা করছে। এখনো আমাদের যুবসমাজ ভোট দিতে পারে নাই। এই যুব সমাজ সহ দেশের ১৭ কোটি মানুষ ভোটের অপেক্ষায় বসে আছে। আর এ কারণে অতি দ্রুত ভোটের ব্যবস্থা করতে হবে।

ইফতার ও দোয়া অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফজলুল হক টুলু, অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু প্রমূখ।

পরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati