1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি ফরিদপুরে কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ ফরিদপুরের আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, একজন নিহত
শিরোনাম :

চরভদ্রাসন পদ্মার চরে ড্রেজার মেশিন ধ্বংস করলেন ইউএনও

  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৪২৭ Time View

চরভদ্রাসন পদ্মার চরে ড্রেজার মেশিন ধ্বংস করলেন ইউএনও

চরভদ্রাসন প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন আজ সকালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে একটি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করেছেন। উপজেলা পদ্মা নদীর অপর পারে চর হরিরামপুর ইউনিয়নের ভাটি শালেপুর গ্রামে পদ্মা পারের ফরিদ মোল্যা (৪৮) এর ড্রেজার মেশিনটি ধ্বংস করেন ভ্রাম্যমান আদালত। এ সময় পদ্মা পারে স্থাপিত ড্রেজার মেশিনটি ভাঙচুর করে নদীতে ফেলে দেওয়া হয় এবং ড্রেজার মেশিনের প্রায় এক হাজার মিটার পাইপ লাইন ধ্বংস করা হয়। এ অভিযানের অন্যরা হলেন-চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম, ইউএনও অফিস সহায়ক মোঃ ইব্রাহিম, তিন পুলিশ কনস্টেবল ও তিন আনসার সদস্য।
জানা যায়, কিছুদিন ধরে ভাঙন কবলিত উক্ত পদ্মা পারে ফরিদ মোল্যা নামক একজন বালু ব্যাবসায়ী অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ওইদিন ভোররাতে পদ্মা নদী পার হয়ে পায়ে হেটে দুর্গম চরের ঘটনাস্থলে পৌছে মোবাইল কোর্ট পরিচালনা করেন। সাত সকালে চরাঞ্চলে ইউএনও আগমনের টের পেয়ে ড্রেজার মালিক ও চালকসহ সবাই গাঁ ঢাকা দেয়। ফলে অভিযানে কেউ গ্রেফতার হয় নাই। পরে অবৈধ ড্রেজার মেশিন সহ বালু সরবরাহের পাইপ লাইন ধ্বংস করে দেন ভ্রাম্যমান আদালত।
উক্ত ড্রেজার মালিক ফরিদ মোল্যা মুঠোফোনে জানায়, “পদ্মার চরে আমার ড্রেজার মেশিনের পার্শ্ববতী এলাকায় মাসুদ খান ও আঞ্জু শেখের আরও দু’টি ড্রেজার মেশিন রয়েছে। কিন্তু প্রশাসন রহস্য জনকভাবে বার বার শুধু আমার ড্রেজার মেশিনই ধ্বংস করে চলেছেন। অন্যান্য অবৈধ ড্রেজার গুলোর উপর প্রশাসনের কোনোও নজরদারি নাই”।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati