1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু বরখাস্ত ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শেষ আজ বেপরোয়া ট্রাকের তাণ্ডব: ২০ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত ফরিদপুরে ট্রলির সাথে সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, ৭ মাসের নাফিসা হলো এতিম ফরিদপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, করেছে পুলিশ ফরিদপুরের একসময়ের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাধর নেতা এখন দুর্নীতির মামলায় কোণঠাসা খন্দকার মোশাররফের শতাধিক ব্যাংক হিসাব জব্দের নির্দেশ, সুইজারল্যান্ডে অবস্থানের গুঞ্জন ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী অঙ্গন ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক
শিরোনাম :

ফরিদপুরে নিক্সনের সহচর কাওসার হেলমেট বাহিনীর সহযোগী সহ গ্রেফতার

  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩৩২ Time View

ফরিদপুরে নিক্সনের সহচর কাওসার হেলমেট বাহিনীর সহযোগী সহ গ্রেফতার

শহর প্রতিনিধি

ফরিদপুরে সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিশ্বস্ত সহচর, বৈষম্য বিরোধী আন্দোলনের মামলার অন্যতম আসামী, রুকসুর সাবেক ভিপি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাওসার আকন্দকে তার এক দুর্ধর্ষ সহযোগী যুবলীগের হেলমেট বাহিনীর সদস্য তসলিম বিশ্বাস সহ গ্রেফতার করেছে পুলিশ।
কোতোয়ালি থানার এসআই ফাহিম ফয়সাল গ্রেফতারের খবরটি নিশ্চিত করে জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের অনাথের মোড়ে থেকে একটি প্রাইভেট কার তল্লাশী করে কাউসার আাকন্দ ও তার সহযোগী তসলিমকে আটক করা হয়।
কাওসার আকন্দ শহরের পূর্ব খাবাসপুর মহল্লার হোটেল ব্যবসায়ী দুলাল আকন্দের ছেলে।
এসআই ফাহিম জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ৪ আগস্ট শহরের পূর্ব খাবাসপুর মোড়ের পাশে বড়ইতলায় ছাত্রলীগ-যুবলীগের হেলমেট ও হাতুড়ি বাহিনী নিরস্ত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা চালিয়ে কমপক্ষে তিনজন শিক্ষার্থীকে আটকের পর তার বর্বরভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এতে আন্দোলনকারী বেশ কয়েকজন শিক্ষার্থী চিরতরে পঙ্গু হয়ে এখনো সুচিকিৎসা সম্পন্ন করতে পারেনি। এ মামলায় কাওসার আকন্দ অন্যতম আসামি। ঘটনার পর থেকে সে পলাতক ছিলো। এছাড়া পুরো ছাত্রজনতার আন্দোলনে শহরের বিভিন্নস্থানে আন্দোলন ছত্রভঙ্গ করতে কাউসার আকন্দ তার দলবল ও অস্ত্রশত্র নিয়ে সশস্ত্র মহড়া চালায় এবং বিভিন্নস্খানে ভয়ংকর হামলা চালিয়ে গুরুতর আহত ও হুমকিধামকি দেয় বলে পুলিশের নিকট অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃততের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati