1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফরিদপুরে কৌশিক সাহা জিতু হ*ত্যা*র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি । মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ
শিরোনাম :

নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে- কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল

  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৪০৬ Time View

নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে- কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল

নিজস্ব  প্রতিনিধি :
কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলছেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও ষড়যন্ত্র চলছে। একটি মহল নির্বাচনকে বিলম্বিত করতে দেশীয় বিদেশি ষড়যন্ত্র করছে। আর সেজন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, রাজনীতিবিদদের ভেতর বিদ্বেষ- বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। সেনাবাহিনী কে বিতর্কিত করার ষড়যন্ত্র হচ্ছে। আর এইসব করা হচ্ছে আগামী নির্বাচনকে বিলম্বিত করার জন্য। আমরা ভোটের অধিকার রক্ষার জন্য ১৭ বছর লড়াই করেছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। আর সেই ভোটের অধিকার নিয়ে যদি কোন তালবাহানা হয় তাহলে প্রয়োজনে আবার আমরা লড়াই করব।

শুক্রবার বিকেলে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন আদর্শ স্কুল মাঠে উপজেলা কৃষক দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ন আহ্বায়ক আজম খান, অ্যাডভোকেট গোলাম রব্বানী রতন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম প্রমুখ।

পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati