সৌদি আরবের সাথে মিল রেখে ফরিদপুরের ১৪ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।
নিজস্ব প্রতিনিধি ঃঈদুল ফিতর উপলক্ষে জেলার বোয়ালমারী উপজেলার রাখালতলী, পাইটকান্দি জামে মসজিদ, পাইটকান্দি নতুন মসজিদ, আলফাডাঙ্গা উপজেলার সহস্রাইল সহ ১৪ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।
সকাল আট টায় পাইকান্দি জামে মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে এলাকাগুলোর বিভিন্ন মসজিদে ১১ পর্যন্ত চলবে ঈদের জামাত।
চট্টগ্রামের সাতকানিয়ার মীর জাখিল শরীফের অনুসারিয়া প্রতিবছরই সৌদির সাথে মিল রেখে ঈদ পালন করে।
এ সব এলাকায় এখন ঈদের আমেজ লক্ষ করা গেছে। সকাল থেকেই সকলে ঈদের নামাজের জন্য প্রস্তুত হতে দেখা গেছে। এলাকার ঘরে ঘরে ঈদের দিনের বিশেষ খাবার তৈরী করা হয়েছে।
Leave a Reply