1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি ফরিদপুরে কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ ফরিদপুরের আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই
শিরোনাম :

ফরিদপুরে বিএনপির উদ্যোগে ফিলিস্তিনিদের প্রতি ‌সংহতি জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৭৪ Time View

ফরিদপুরে বিএনপির উদ্যোগে ফিলিস্তিনিদের প্রতি ‌সংহতি জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

শহর প্রতিনিধি :

ফরিদপুরে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনিদের প্রতি ‌সংহতি জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই প্রতিবাদ ও সংহতি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকাল ৪ টায় ফরিদপুর প্রেসক্লাবের ‌ সামনে ‌মহানগর বিএনপির আহবায়ক ‌এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে সমাবেশ ‌অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ‌শহরের আলিপুর গোরস্থানের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী‌ রতন, রুবেল, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মিনার হোসেন, ফরিদপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরিজ, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন, মহানগর যুবদলের সভাপতি এম এম ইউসুফ প্রমূখ।‌ এ সময় ‌দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ‌বক্তারা বলেন, আমরা জাতীয়তাবাদী দল ও ফরিদপুরবাসী একত্রিত হয়েছি ফিলিস্তিনী ভাই-বোনদের প্রতি সংহতি জানাতে। ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের গাজা ও রাফায় নিরীহ মুসলিমদের উপর বর্বর হামলা চালিয়ে নিরীহ নারী, শিশু ও মুসলিম ভাইদের হত্যা করছে। এই হত্যাযজ্ঞের মাত্রা চরম পর্যায়ে চলে গিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। ইসরাইলকে আন্তর্জাতিকভাবে আইনের আওতায় আনার জন্য বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলোর নেতাদের কাছে আহ্বান জানান তারা এসময়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati