1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি ফরিদপুরে কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ ফরিদপুরের আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই
শিরোনাম :

ফরিদপুরে দুই যুবদল নেতার উপর হামলা ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৩৪৩ Time View

ফরিদপুরে দুই যুবদল নেতার উপর হামলা ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুর পৌরসভার মুন্সিবাজার এলাকায় যুবদল নেতা রঞ্জিত বিশ্বাস ও লিটন বিশ্বাসকে কুপিয়ে জখমের ঘটনায় হামলাকারীদের অতি দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টার সময় ফরিদপুর প্রেসক্লাবের সামনে আধা ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনের বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, ফরিদপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফন্টের আহ্বায়ক নিতাই রায়, হামলায় আহত রঞ্জিত বিশ্বাস এর স্ত্রী ইপা বিশ্বাস, তার বোন পূর্ণিমা রায়, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহরিয়ার হোসেন জুয়েল, ফরিদপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফন্টের সদস্য সচিব সুব্রত রবি দাস, কৃষক দল নেতা লুৎফর মন্ডল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, থানায় মামলা হলেও আসামিদের গ্রেফতার করছে না প্রশাসন। আসামিরা এলাকায় থেকে বিভিন্ন ভয়-ভীতি দেখাচ্ছে। তারা বলেন আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী লাভলুর নির্দেশে সন্ত্রাসী রকি, সজীব ও আজাদ এই হামলা চালায়। এখন তারা প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এলাকায় ঘোরাফেরা করছে। পুলিশ তাদের আটক না করায় তারা আরো বেপরোয়া হয়ে পড়েছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই এই সব আওয়ামী সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেফতারের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল শুক্রবার দিবাগত রাত এগারোটার দিকে গেরদা ইউনিয়নের সাহেব বাড়ী থেকে সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে ১১ টার দিকে নিজ বাড়িতে মোটরসাইকেলে দুই ভাই ফেরার সময় কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় পৌঁছালে তাদের উপর হামলা চালানো হয়। পেছন থেকে দুটি মোটরসাইকেলে থাকা চার ব্যক্তি হামলা চালিয়ে রঞ্জিত বিশ্বাসকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় রঞ্জিত বিশ্বাসের সাথে থাকা তার সহোদর লিটন বিশ্বাস আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রঞ্জিত বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
এদিকে তাদের উপর হামলার ঘটনার পর কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মাহাবুবুল হাসান ভূঁইয়া পিংকু সহ নেতাকর্মীরা ছুটে যান হাসপাতালে দেখতে তাদের।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati