1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই মামলার প্রধান আসামি কবির খান পুনরায়। গ্রেফতার ১৭ লাখ টাকা কার পকেটে কাটাগড় মেলার হিসাব ২২ দিনেও দেননি কমিটি, সমালোচনার ঝড় পাঁচ পুলিশ সদস্য আহত পদ্মার চরে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই ফরিদপুরে মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি ফরিদপুরকে বিভাগ ঘোষণার দাবি সংসদে—পদ্মা রক্ষা ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোরালো আহ্বান ফরিদপুরে মাদ্রাসার জমি জবরদখল চেষ্টার অভিযোগ প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ‌ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বোয়ালমারীতে সালিশি বসার আগেই দোকানে তালা, প্রতিপক্ষকে ফাঁসাতে বিএনপির অফিস ভাঙচুর সদরপুরে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা
শিরোনাম :
পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই মামলার প্রধান আসামি কবির খান পুনরায়। গ্রেফতার ১৭ লাখ টাকা কার পকেটে কাটাগড় মেলার হিসাব ২২ দিনেও দেননি কমিটি, সমালোচনার ঝড় পাঁচ পুলিশ সদস্য আহত পদ্মার চরে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই ফরিদপুরে মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি ফরিদপুরকে বিভাগ ঘোষণার দাবি সংসদে—পদ্মা রক্ষা ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোরালো আহ্বান ফরিদপুরে মাদ্রাসার জমি জবরদখল চেষ্টার অভিযোগ প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ‌ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বোয়ালমারীতে সালিশি বসার আগেই দোকানে তালা, প্রতিপক্ষকে ফাঁসাতে বিএনপির অফিস ভাঙচুর সদরপুরে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা

সদরপুরে উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা,দোকানঘর

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৫৩ Time View

সদরপুরে উচ্ছেদ অভিযানে
গুড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা,দোকানঘর

সদরপুর প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলা সদরের সরকারি জায়গায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে সদরপুর বাজারের মধ্যে থাকা সরকারি খাস জমি উদ্ধারে এবার চালানো হচ্ছে উচ্ছেদ অভিযান।
সপ্তাহব্যাপী ধরে চলমান রয়েছে উপজেলা প্রশাসনের এ উচ্ছেদ কার্যক্রম। প্রায় ৩০বছর ধরে সদরপুর বাজারের মধ্যে বিভিন্ন দলীয় এবং স্থানীয় প্রভাবশালীরা খাস জমি দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা ও দোকানঘর নির্মান করে ভাড়া বানিজ্য করে আসছে। প্রভাবশালীরা ওই জমিতে থাকা তাদের স্থাপনার সামনের সরকারি রাস্তায় ছোট পরসা দোকান বসিয়ে মাসোয়ারা অর্থ উত্তোলন করে আসছে সরেজমিনে দেখা যায়। বাজারে আগত স্থানীয় কৃষকরা তাদের দৈনন্দিন কৃষিপন্য বাজারে বিক্রি করতে চরম বিপাকে পড়ার পাশাপাশি দোকানের সামনে বসতে গেলেও গুনতে হতো খাজনার সাথে বাড়তি অর্থ। এছাড়াও কোটি কোটির বানিজ্যিক বাজারের চলাচলের মধ্যের রাস্তা জুড়ে থাকতো ছোট ছোট দোকানীরা। অগ্নিকান্ডে কয়েকবার বাজারের শতাধিক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হয়েছে। বাজারের মধ্যে থাকা রাস্তা আটকানো কারনে ফায়ার সার্ভিসের কোনো গাড়ি প্রবেশ না করার কারনে অগ্নিকান্ডের হাত থেকে কোনো ভাবেই রক্ষা পাওয়া যেত না বলে একাধিক ব্যবসায়ীরা জানান। গত (২০ এপ্রিল) রোববার দুপুর ২টা থেকে স্থানীয় প্রশাসন তাদের এ উচ্ছেদ কার্যক্রম শুরু করে। সপ্তাহব্যাপী অভিযানে প্রায় কয়েক বিঘা সরকারি খাস জমি বেদখল থেকে উদ্ধার করা হয়েছে। ৪৩নং সতররশি মৌজার ১নং খতিয়ানের ১৪৮ দাগে ৪৬ শতাংশ জমি দখল মুক্ত করে অস্থায়ী সবজি বাজারের ঘোষনা করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া উপজেলা সদরের স্টেডিয়াম সংলগ্ন প্রায় ১০শতাংশ জায়গায় গড়ে ওঠা স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়েছে দীর্ঘ প্রায় ৩৫বছর ধরে গুটি কয়েক দোকানীর দখলে থাকা শেড ঘরটি অবমুক্ত করে দুধ,ফলসহ নিত্য আমদানি খাদ্যশষ্য বাজার করে দেওয়া হয়েছে। পাশাপাশি সদরপুর বাজারের দুধবাজার নামখ্যাত থেকে প্রায় ৫শতাংশ জায়গা জায়গাও দখল মুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেন সদরপুর উপজেলা ভূমি সার্ভেয়ার মোঃ ফয়সাল আমিন।
অবৈধ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সুলতানা এবং সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, সরকারি জায়গায় অবৈধভাবে দোকানঘর উঠিয়ে ব্যবসা করে আসছিল কতিপয় ব্যবসায়ী। এর আগে তাদের দোকান সড়িয়ে নিতে নোটিশ দেওয়া হলেও তারা তা কর্নপাত করেনি। একারনে উচ্ছেদ অভিযান চালিয়ে ৫টি দোকান ঘর ভেঙ্গে দেওয়া হয়। এছাড়া বাজারের একটি শেড ঘর অবৈধভাবে দখল করে রেখেছিল কতিপয় ব্যক্তি, ওই জায়গা দখলমুক্ত করা হয়। উদ্ধার হওয়া জায়গায় অস্থায়ী ভাবে সবজি বাজার করা হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সদরপুর বাজারের মধ্যে থাকা সরকারি জায়গা উচ্ছেদ করে সবজী বাজার ঘোষনা করায় স্থানীয় ব্যবসায়ীরা উপজেলা প্রশাসন কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati