1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি ফরিদপুরে কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ ফরিদপুরের আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই
শিরোনাম :

ফরিদপুরে শাহ ফরিদ হাউজিং নাহার গার্ডেন ভবন নির্মাণ বন্ধ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিল প্রশাসন

  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৫৫৬ Time View

ফরিদপুরে শাহ ফরিদ হাউজিং নাহার গার্ডেন ভবন নির্মাণ বন্ধ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিল প্রশাসন

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুর শহরের ঝিলটুলী সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ এর সামনে
মো: ওমর আলী খানের মালিকানাধীন শাহ ফরিদ হাউজিং কোম্পানির আবাসন প্রজেক্ট নাহার গার্ডেন এর নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দিয়েছে ফরিদপুর সদর উপজেলা প্রশাসন।

গত বৃহস্পতিবার ফরিদপুর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ ফরিদপুর এর নির্দেশ অমান্য করে অনুমোদন বিহীন শাহ ফরিদ হাউজিং এর নাহার গার্ডেন ভবন নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য জেলা প্রশাসন এর পক্ষে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান বিকেলে সরেজমিনে এসে নির্দেশনা ও কাগজপত্র তলব করেন। প্রশাসনের এই নির্দেশ অমান্য করে একই দিন রাতের আঁধারে ভবনের ছাদে কাজ চালিয়ে যাচ্ছিল শ্রমিকরা । এই সংবাদ প্রশাসন অবগত হলে রাত ১০ টা দিকে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সহকারী কমিশনার( ভূমি), কোতয়ালী থানা পুলিশ ও বিদ্যুৎ অফিসের লোক হাজির হয়ে ভবনের অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং স্থায়ী ভাবে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বিদ্যুৎ লাইন এর তার জব্দ করা হয় এ সময়।

ফরিদপুরের আলোচিত ভূমি ব্যবসায়ী ওমর আলী খান জুলাই আগস্ট আন্দোলন এর মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি মামলার আসামী হিসেবে নাম রয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে এক মন্ত্রীর এপিএস যুব লীগ নেতা ফুয়াদ হোসেন ও সাবেক ওসি জলিল এর প্রভাব খাটিয়ে একের পর এক অনিয়ম করে আবাসন ব্যবসায় রাতারাতি বিপুল সম্পদের মালিক হয়ে যান বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। শাহ ফরিদ হাউজিং কোম্পানির ওমর শপিং কমপ্লেক্স -২ ভবনে আড়ং এর আউটলেট অবস্থিত। এই ভবন টি শহরের অন্যতম প্রাণকেন্দ্র মহাকালি পাঠশালার চৌরাস্তায় অবস্থিত।

সম্প্রতি মহাকালি পাঠশালা মোড়ে জেলা যুব দলের ব্যানার ফেস্টুন বিনষ্ট করার অভিযোগে তাঁর বিরুদ্ধে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেন জেলা যুবদলের নেতৃবৃন্দ। এই ঘটনায় সামাজিক মাধ্যম তাঁর বিরুদ্ধে তীব্র আন্দোলন ও ক্ষোভ প্রকাশিত হয়।

এই ভবনটি বিল্ডিং কোড অমান্য করে নির্মাণ হয়েছে বলে শহরে অভিযোগ উঠেছে। এখানে দিনে রাতে যানজট লেগেই থাকে এই ভবনের কারনে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

অভিযান সম্পর্কে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান সাংবাদিকদের বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার ও গণপূর্ত বিভাগ ফরিদপুর এর নির্দেশ অমান্য করে অনুমোদনহীন এই ভবনের কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ অমান্য করে এই ভবন নির্মাণ চালিয়ে যাচ্ছে সংবাদ পেয়ে আমরা তাদের অবৈধ কাজ বন্ধ করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শাহ ফরিদ হাউজিং কোম্পানির মালিক ওমর আলী খান অভিযান চলাকালীন সময়ে অনুপস্থিত ছিলেন , কোথায় আছেন ভবনের শ্রমিকরা জানাতে পারেন নাই। এ সময় তাঁর মোবাইলে যোগাযোগ করে তাকে পাওয়া যায় নি।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati