1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু বরখাস্ত ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শেষ আজ বেপরোয়া ট্রাকের তাণ্ডব: ২০ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত ফরিদপুরে ট্রলির সাথে সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, ৭ মাসের নাফিসা হলো এতিম ফরিদপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, করেছে পুলিশ ফরিদপুরের একসময়ের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাধর নেতা এখন দুর্নীতির মামলায় কোণঠাসা খন্দকার মোশাররফের শতাধিক ব্যাংক হিসাব জব্দের নির্দেশ, সুইজারল্যান্ডে অবস্থানের গুঞ্জন ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী অঙ্গন ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক
শিরোনাম :

ফরিদপুরে প্যারাগ্লাইডার তৈরি করা যুবককে সংবর্ধনা দিলেন ইউএনও

  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৩৩৭ Time View

ফরিদপুরে প্যারাগ্লাইডার তৈরি করা যুবককে সংবর্ধনা দিলেন ইউএনও

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের সন্তান মারুফ হোসেন প্যারাগ্লাইডার বানিয়ে আকাশে উড়েছে। এনিয়ে বিভিন্ন টেলিভিশন, পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যম তার সাফল্য নিয়ে বিভিন্ন সংবাদ প্রচারও হয়েছে। এই বিষয়টি নজরে আসে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার। পরে তিনি মারুফকে সদরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।

রবিবার (২৭এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউএনওর কার্যালয়ে উপজেলার গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

আয়োজিত সংবর্ধনা শেষে ইউএনও জাকিয়া সুলতানা মারুফের উদ্দেশ্যে বলেন, মারুফের প্রতিভাকে আমাদের কাজে লাগাতে হবে। গ্রামীন দরিদ্র পরিবারের সন্তান হয়েও মারুফ তার প্রবল ইচ্ছা শক্তি ও মনোবল দিয়ে নতুন কিছু সৃষ্টি করে দেখিয়েছে। মারুফের এ সৃষ্টিশীল ও বিজ্ঞানমনস্ক কাজে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকবে। তিনি আরো বলেন দারিদ্র্যের কারনে মারুফের পড়ালেখা থেমে গেলেও তাকে আবার পড়াশুনায় মনোনিবেশ করতে হবে এবং এ ব্যাপারেও উপজেলা প্রশাসনের সহযোগিতা থাকবে।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুবানা তানজিন, সাংবাদিক শিমুল তালুকদার, সাব্বির হাসান, তানভীর তুহিন, কবির হোসেন, শেখ সোবাহান, প্রভাত কুমার সাহা, রোকনুজ্জামান, আলমগীর হোসেন, মামুনুর রশীদ, রানা অর্নব, মোশাররফ হোসেন, শিশির খান, রাকিবুল ইসলাম প্রমুখ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati