1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি ফরিদপুরে কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ ফরিদপুরের আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই
শিরোনাম :

মধুখালীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে এক নারী নিহত, আহত ২

  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩৩২ Time View

মধুখালীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে এক নারী নিহত, আহত ২

মধুখালী প্রতিনিধি:

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার ১৩ মে বেলা ১২ টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম শুক্লা রায় (৩৫)। তিনি মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের জীবন রায়ের স্ত্রী। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ঝিনাইদহগামী একটি টাইলসবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ১১-৯০১১) পাইককান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৯-৮৩৭৭)-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শুক্লা রায় নিহত হন এবং দু’জন গুরুতর আহত হন।

জানা গেছে, নিহত শুক্লা রায় চিকিৎসার উদ্দেশ্যে আড়পাড়া থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন।

করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন বলেন, “টাইলসবোঝাই একটি ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati