1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৌশিক সাহা জিতু হ*ত্যা*র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি । মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটিকা
শিরোনাম :

ফরিদপুরের নিখুরদীতে প্রেমের টানে খালাতো ভাইয়ের হাত ধরে শিশু কন্যা রেখে পালালেন প্রবাসীর স্ত্রী শিউলী আকতার

  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৫১৬ Time View

ফরিদপুরের নিখুরদীতে প্রেমের টানে খালাতো ভাইয়ের হাত ধরে শিশু কন্যা রেখে পালালেন প্রবাসীর স্ত্রী শিউলী আকতার

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার নিখুরদী গ্রামের ফটিক চোকদারের ছেলে ওমান প্রবাসী এরশাদ চোকদার বিগত ২০২০ সালের জানুয়ারি মাসে গঙ্গাবর্দী গ্রামের আঃ গফুর শেখের মেয়ে শিউলী আকতারকে শরিয়ত মোতাবেক বিবাহ করেন। বিবাহের পরে আখিয়া ইসলাম (৪) নামে এক কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। এর ৩ মাস পর এরশাদ চোকদার পুনরায় ওমানে গেলে তার স্ত্রী শিউলী আকতার তার খালাতো ভাই মোঃ আব্দুল করিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে গত ২০ জানুয়ারি ২০২৫ সোমবার বিকাল অনুমান ৩ ঘটিকার সময় মোঃ আব্দুল করিম তার স্ত্রীকে ফুসলাইয়া তার নিকটে থাকা এরশাদ চোকদারের গচ্ছিত নগদ ১ লক্ষ টাকা এবং দেড় ভরি ওজনের ২টি স্বর্ণের রুলি ১ ভরি ওজনের ১টি গলার হার ৮ আনা ওজনের দুইটি স্বনের কানের দুল, ৮ আনা ওজনের ১টি আংটি, ১ ভরি ওজনের ১টি স্বর্ণের চেইন যার সর্বমোট ৭ লক্ষ ৫০ হাজার টাকা ও পোশাক পরিচ্ছদসহ সর্বমোট ৯ লক্ষ টাকার মালামালসহ শিশু সন্তান নিয়ে তার বাপের বাড়ি গঙ্গাবর্দীতে চলে যায়। পরবর্তীতে এরশাদ চোকদার তার স্ত্রী শিউলী আকতারকে বিভিন্ন জায়গা খোজাখুজি করিয়া লোক মুখে জানতে পারে আসামী মোঃ আব্দুল করিমের সাথে ঘর সংসার করছে। শিউলী আকতার এরশাদ চোকদারকে কোন প্রকার তালাক না দিয়ে আঃ করিমের সাথে ঘর সংসার করছে যাহা ইসলামী শরিয়ত বিরোধী। স্ত্রীকে ফিরে পেতে এরশাদ চোকদার ফরিদপুরের গোয়েন্দা সংস্থা (ডিবি) সহ বিজ্ঞ সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালত, ফরিদপুরে মোঃ আব্দুল করিম (৩১), শিউলী আকতার (২১), লিপি আকতার (৪২) ও আঃ গফুর শেখের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা, ফরিদপুর গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এসআই রোমান জানান, আমি শিউলী আকতারকে উদ্ধারের জন্যে গঙ্গাবর্দী তার পিতার বাড়ি এবং মহারাজপুরে আসামী মোঃ আব্দুল করিমের বাড়িতে অভিযান পরিচালনা করেও শিউলী আকতারকে উদ্ধার করতে পারিনি। মামলাটি তদন্তাধিন আছে। শিউলী আকতারকে উদ্ধার করতে পারলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে অভিযুক্ত মোঃ আব্দুল করিমের সাথে কথা বললে তিনি জানান, শিউলী আকতার আমার খালাতো বোন, আমি ঢাকায় ধুলাইখালে থাকি। আমার বাসায় শিউলী আকতার এসেছিল তার মেয়েকে নিয়ে, পরবর্তীতে আমি তাকে বুঝিয়ে গঙ্গাবর্দী তার পিতার বাড়িতে রেখে এসেছি। তবে শিউলী আকতার এখন কোথায় আছে তা তিনি জানেন না বলে তিনি জানান।
শিউলী আকতারের পিতা আঃ গফুর শেখ এ প্রতিবেদককে জানান, আমার মেয়ে কোথায় আছে তা আমার জানা নেই। মেয়েটিকে বিয়ে দিয়েছিলাম অনেক শখ করে। কিন্তু মেয়ে আমার মুখে চুনকালি দিয়ে কোথায় চলে গেছে তা আমি বলতে পারি না। তবে তাকে পাওয়া গেলে এর একটি বিহিত আমি করবো।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati