1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি ফরিদপুরে কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ ফরিদপুরের আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই
শিরোনাম :

সদরপুরে অসহায় পরিবারের ভিটেমাটি দখলের চেষ্টা, ডেভিলহান্টে ভূমিদস্যু রুবেল গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪২৭ Time View

সদরপুরে অসহায় পরিবারের ভিটেমাটি দখলের চেষ্টা, ডেভিলহান্টে ভূমিদস্যু রুবেল গ্রেপ্তার

সদরপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলায় ডেভিলহান্টে রুবেল শেখ (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। তাকে রাষ্ট্রদোহী মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার আকোটরচর ইউনিয়নের তালতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। সে ওই ইউনিয়নের ছোনপঁচা গ্রামের শেখ মান্নানের ছেলে। সম্প্রতি তার বিরুদ্ধে এক অসহায় পরিবারের ভিটেমাটি জোড়পূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে।

জানা যায়, তালতলা গ্রামের সত্তোর্ধ্ব শেখ আব্দুর রউফ নামে এক দারিদ্র কৃষকের বসতবাড়িসহ ১৬ শতাংশ জমি জোড়পূর্বক লিখে দেয়ার জন্য হুমকি-ধমকি সহ চাপ সৃষ্টি করেন রুবেল শেখ। এমনকি তার বসতবাড়ির ওপর জোরপূর্বক ঘরও তুলেন। পরে থানা পুলিশ খবর পেয়ে বাঁধা দেন। এসব বিষয় নিয়ে একাধিকবার শালিস বসলেও তা অমান্য করে আসছিলেন তিনি। এসব বিষয়ে ভুক্তভোগী পরিবারটি সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।

ভুক্তভোগী শেখ আব্দুর রউফের স্ত্রী রাজিয়া বেগম বলেন- আমার স্বামীর এই জমিটুকুই তার শেষ সম্বল। কিন্তু এই জমি নেয়ার জন্য উঠে পড়ে লেগেছে রুবেল। লিখে না দিলে মেরে ফেলারও হুমকি দিচ্ছে।

তিনি জানান, তাঁর স্বামী অন্যত্র যাওয়ার জন্য জমিজমা বিক্রির সিদ্ধান্ত নেন। এক পর্যায়ে রুবেলের সাথে ২৭ লক্ষ টাকায় বিক্রির কথা হয়। এরমাঝে রুবেল ১৮ লক্ষ টাকা দিয়ে বাকি টাকা না দিয়েই জমি লিখে দিতে বলে। পরবর্তীতে ১৬ লাখ টাকা ফেরত নিয়ে যায় এবং দুইলক্ষ টাকা রেখে দিয়ে বলে পরে নিবেন।

তিনি বলেন, আমরা ভিটেমাটি বিক্রি করে এই টাকা দিয়েই অন্য এলাকায় জমি কেনার জন্য বায়না দিয়েছিলাম। রুবেল সম্পূর্ণ টাকা না দেয়ায় আমারাও তাঁদের টাকা দিতে পারি নাই। যার কারনে তারাও টাকা ফেরত দিয়ে দেন। এরপর বাকি দুই লাখ টাকা ফেরত না নিয়েই সব জমি লিখে দেয়ার জন্য হুমকি-ধমকি দেন। এরপর জোর করে ঘরও তুলেন। থানার ওসি মিমাংসা করে দিলেও রুবেল কারও কথা মানেনি। সে কয়েকদিন যাবৎ আমার স্বামীকে মেরে ফেলার জন্য খুঁজতেছিল এবং বাড়ির পাশে এসে অকথ্যভাষায় গালিগালাজ করে আসছিল।

রুবেলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিবউল্লাহ খান বলেন, রুবেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারনে ডেভিলহান্ট অভিযানে আটক করা হয় এবং পরবর্তী রাষ্টদ্রোহী মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati