1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৌশিক সাহা জিতু হ*ত্যা*র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি । মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটিকা
শিরোনাম :

১০ মাস পর থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার

  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩৮৩ Time View

১০ মাস পর থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার

সদরপুর প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুরে থানা থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (২৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান। এর আগে গতকাল শনিবার সাড়ে ৭ টার সময় উপজেলার সদর ইউনিয়নের কালিখোলা মোড় এলাকার প্রশিকা এনজিও অফিসের গেটের পাশ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানাযায়, শনিবার রাতুল ও আনিস নামে দুজন দুষ্কৃতকারীকে থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের মামলায় গ্রেফতার করার পর তাদের দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা সদর ইউনিয়নের কালিখোলা মোড় এলাকার প্রশিকা এনজিও অফিসের গেটের পাশ থেকে শটগানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

ওসি নাজমুল হাসান বলেন, “গত ৫ আগস্ট দুর্বৃত্তরা হামলা ও অগ্নিসংযোগ করে থানা থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়। এর পরিপেক্ষিতে রাতুল ও আনিস নামে দুজন দুষ্কৃতকারীকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি শটগান উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে সদরপুর থানা থেকে পুলিশের লুট হওয়া আরও কয়েকটি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। এই অস্ত্র যদি কোথাও কেউ ফেলে রেখে আমাদের ফোনে বা আমাদের জরুরী সেবা ৯৯৯ কেউ কল দিয়ে তথ্য দেয়, তাহলে তাকে পুরস্কৃত করা হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati