1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি ফরিদপুরে কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ ফরিদপুরের আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই
শিরোনাম :

ভাঙ্গায় রাস্তা নির্মাণের নামে প্রভাবশালীর বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩০০ Time View

ভাঙ্গায় রাস্তা নির্মাণের নামে প্রভাবশালীর বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

ভাঙ্গা প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন পাতরাইল দিঘির পাড় গ্রামে বহু বছরের পুরনো বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে এক প্রভাবশালীর বিরুদ্ধে জায়গা জমি দখলের অভিযোগ উঠেছে। জানা গেছে, ওই গ্রামের কামরুল আলম,নাজমুল আলম শরীফুল আলম চাকুরী সূত্রে তাদের কর্মস্থলে থাকেন। উপজেলার ১২৮ নং পাতরাইল মৌজার বিএস ৯২৯ নং খতিয়ানের বিএস ২৬১০,২৬১১,২৬০০,২৬০৫,২৬০৬,২৬০৭ দাগের ৮১ শতাংশ ভোগ দখল করে আসছিলেন। এর মধ্যে সাড়ে চার শতাংশ জায়গা পায়ে হাটার রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছ। ইতপূর্বে এ জমি নিয়ে একাধিকবার মামলা মোকদ্দমা হয়েছে। সম্প্রতি প্রতিপক্ষ খালেক

মাতুব্বর, ছালাম মাতুব্বর, মিজানুর রহমান,মোকলেছ মাতুব্বর সহ ১০/১২ জন সংঘবদ্ধভাবে রাস্তা নির্মাণের নামে শরীফুল আলমদের জায়গা দখল করে।আদালতের নিষেধাজ্ঞা এবং রায় শরিফুল আলমদের পক্ষে দিলেও প্রতিপক্ষ খালেক মাতুব্বর গংরা জোরপূর্বক সীমানা প্রাচীর ভেঙ্গে, বাঁশঝাড়,গাছপালা কেটে জমি দখলের অপচেষ্টা চালায়। শরিফুল আলম দাবী করেন আমরা বেশীর ভাগ সময় বাড়িতে না থাকায় সীমানা ভেকু দিয়ে ভেঙে মূল্যবান গাছপালা কেটে নিয়ে যায়। আদালতের নিষেধাজ্ঞা সত্যেও জোরপূর্বক জমি দখল করে। স্থানীয় মজিবর মাতুব্বর সহ কয়েকজন জানান আইন অমান্য করে সম্পূর্ণ পেশিশক্তির মাধ্যমে জোরপূর্বক সীমানা প্রাচীর ভেঙ্গে রাস্তা নির্মাণের পাশাপাশি গাছপালা কেটে নিয়ে যায়। কেউ কিছু বললে তারা সংঘবদ্ধভাবে হামলা চালায়। এ ব্যাপারে অভিযুক্ত আঃ খালেক মাতুব্বর বলেন,কয়েকবার সালিশ বৈঠকে তারা না আসায় আমরা সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেছি। রাস্তা নির্মাণ করা প্রসঙ্গে তিনি বলেন, জনগণের চলাচলের সুবিধার জন্যই এটা করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার বলেন, জায়গা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে দু,পক্ষের মধ্যে। এ নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। ঘটনায় শরিফুল আলম বাদী হয়ে ভাঙ্গা থানায় বেশ কয়েকটি অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন বলেন, থানায় একাধিক অভিযোগ ও আদালতে মামলা চলমান রয়েছে। যেই আইন অমান্য করে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati