1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু বরখাস্ত ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শেষ আজ বেপরোয়া ট্রাকের তাণ্ডব: ২০ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত ফরিদপুরে ট্রলির সাথে সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, ৭ মাসের নাফিসা হলো এতিম ফরিদপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, করেছে পুলিশ ফরিদপুরের একসময়ের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাধর নেতা এখন দুর্নীতির মামলায় কোণঠাসা খন্দকার মোশাররফের শতাধিক ব্যাংক হিসাব জব্দের নির্দেশ, সুইজারল্যান্ডে অবস্থানের গুঞ্জন ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী অঙ্গন ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক
শিরোনাম :

ফরিদপুরে বিএনপি নেতা আজিজুলের ৯ মাসে বিদ্যুৎ বিল বকেয়া ৩৭ হাজার

  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩০৪ Time View

ফরিদপুরে বিএনপি নেতা আজিজুলের ৯ মাসে বিদ্যুৎ বিল বকেয়া ৩৭ হাজার

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আজিজুল হকের বাস ভবনের ৯ মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পল্লী বিদ্যুৎ বিভাগ। এতে ক্ষিপ্ত হয়ে বোয়ালমারী উপজেলা জোনাল অফিসে গিয়ে দলবল নিয়ে হামলা চালিয়ে মারধোর করে সংযোগ বিচ্ছিন্নকারী লাইনম্যানকে।

সোমবার দুপুরে হওয়া হামলার ঘটনাটিকে অফিসের দায়িত্বরত কর্মকর্তার যোগসাজসে ধামাচাপা দেওয়ার চেষ্টাও করা হয়। আহত লাইনম্যানকে থানায় অভিযোগ দিতেও দেওয়া হয় নি।

আহত লাইনম্যান হলেন পার্থ বাগচী (২৮)। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে সোমবার রাতে বাসায় ফিরে যান। তাকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে পেটানো হয় বলে জানান পার্থ বাগচী। এতে তার মাথা কেটে যায়।

সাবেক পৌর বিএনপি নেতা আজিজুল হক বোয়ালমারী পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিল (সদ্য বাতিলকৃত) ছিলেন। হামলার সময় আজিজুলের ভাতিজাসহ ৭/৮ জন ছিলেন।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সুত্রে জানা যায়, আজিজুল হকের ৯ মাসের ৩৬ হাজার ৮৮২ টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করায় সোমবার দুপুরে সংযোগ বিচ্ছিন্ন করে দেন লাইনম্যান পার্থ বাগচী। এমন খবর পেয়ে জোনাল অফিসে গিয়ে ওই লাইনম্যানকে মারধর করেন। এ সময় লাইনম্যানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সহকর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে আজিজুল হক দাবি করেন, চলতি মাসে তাঁর বাসার বিদ্যুৎ বিল বাড়তি আসায় মোবাইলে তিনি জানতে চান এবং বাড়তি বিল সংশোধন করতে বলেন। এ নিয়ে তর্কবিতর্ক হয়। এরপরেই তার লাইন কেটে দেয়া হয়। আমাকে বাসা থেকে ফোন করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার খবর দেয়।

তিনি বলেন, এতে অপমানিত বোধ করেন। এটা তার এলাকায় একটি প্রেসটিজিয়াস ইস্যু হয়ে দাড়ায় জানিয়ে বলেন, আমি বছরে দুই বার বিল দেই। যেখানে সবাই প্রতি মাসে বিল দেয়। আমার বাড়ির লাইন কাটলে ইজ্জত থাকে তখন এলাকায়!

এরপর তিনি বলেন, লাইন কাটায় আমার ভাতিজারা ক্ষিপ্ত হয়ে অফিসে গিয়ে ওই লাইনম্যানকে চর-থাপ্পর দেয়। তখন চাবির আঘাতে ওই লোকের মাথা কেটে যায়। আমি ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জোনাল ম্যানেজারকে ফোন করে এনে বিষয়টি তখনই বিষয়টি মিমাংসা করে ফেলি। এ বিষয়ে কারো কোন অভিযোগ নাই তো এখন আর।

বোয়ালমারী জোনাল ম্যানেজার সাইদুর রহমানের কাছে জানতে চাওয়া হয়, কোন নিয়মে ৬ মাস পর পর বিদ্যুৎ বিল নেওয়া হয়, বকেয়া বিল সম্পর্কে, হামলার ঘটনা সম্পর্কে এবং আহত ও চিকিৎসা প্রসঙ্গে । এসময় তিনি সকল প্রকার তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেন।

তবে ফরিদপুর (কানাইপুর) পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) এস এম নাসিরউদ্দিন জানান, এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিতে থানায় অভিযোগ দিয়েছি। ওই গ্রাহকের ৯ মাসের বিদ্যুৎ বিল বাকি থাকায় লাইন কেটে দেয়া হলে আমার কর্মীকে অফিসে ঢুকে মারধর করার ঘটনাটি খুবই নিন্দাজনক ও অপরাধ মূলক।

এ বিষয়ে কোন অভিযোগ পাননি বলে জানান বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান। তিনি বলেন, শুনেছি, নিজেরা মিমাংসা করে ফেলেছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati