1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি ফরিদপুরে কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ ফরিদপুরের আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই
শিরোনাম :

সাদিপুর স্কুলে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩১৭ Time View

সাদিপুর স্কুলে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী  সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়া লেখার  মান উন্নয়ন ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে  আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

গতকাল ২৮ মে (বুধবার) বিকেল ৩টায় বিদ্যালয় মিলনায়তনে  এ সভার আয়োজন করা হয়। যেখানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও  অর্ধশতাধিক  অভিভাবক, শিক্ষকমন্ডলী এবং স্কুলের ব্যবস্থাপনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন ।

সাদিপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল বাশার মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন ফরিদপুর কোতোয়ালি থানার এস আই মোহাম্মদ হাসান শিকদার। এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম মিয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ ইছাহাক মিয়া, লোটাস কিন্ডার গার্ডেন স্কুলের প্রিন্সিপাল হুমায়ুন মৃধা, ব্যবসায়ী মেহেদী হাসান, জামাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে পড়া লেখার মান উন্নয়ন, শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি ,  মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান,অভিভাবকদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহবান জানানো হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন ‘সন্তানকে স্কুলে পাঠানো পর্যন্তই অভিভাবকদের দায়িত্ব-কর্তব্য শেষ নয়। সন্তান হোমওয়ার্ক ঠিক মতো করছে কিনা, (স্কুলের বাইরে) কোথায় কার সাথে মিশছে, কোনো খারাপ সঙ্গ তাকে ঘিরে ফেলেছে কিনা – এসব বিষয়ে সার্বক্ষণিক তদারকি ও নজরদারি করতে হবে অভিভাবককে।

অভিভাবক ও শিক্ষকসহ সবার বক্তব্য শোনার পর সমস্যা ও ত্রুটি দ্রুত সমাধানের নিশ্চয়তা দেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি  আবুল বাশার মৃধা।

অভিভাবকদের উদ্দেশ্যে বাসার মৃধা বলেন, ‘সন্তানের পিতামাতা হচ্ছেন সবচেয়ে বড় শিক্ষক। ঘুম থেকে ওঠা শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত সব বিষয় আপনাদের নজরদারি থাকলে কোন সন্তান পথভ্রষ্ট হতে পারে না। জ্ঞান বিতরণে শিক্ষার মান উন্নয়নে আমার স্কুল প্রশাসন ও শিক্ষকরা কাজ করে যাচ্ছে। ছাত্রছাত্রীদের  উন্নয়নে আমাদের স্কুল থেকে সর্বোচ্চ শ্রম দেওয়া হয়। কারণ আমাদের শিক্ষার মান, ও স্কুলের ধারাবাহিক উন্নতি ধরে রাখতে বদ্ধপরিকর আমরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আওয়াল মিয়া।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati