1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু বরখাস্ত ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শেষ আজ বেপরোয়া ট্রাকের তাণ্ডব: ২০ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত ফরিদপুরে ট্রলির সাথে সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, ৭ মাসের নাফিসা হলো এতিম ফরিদপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, করেছে পুলিশ ফরিদপুরের একসময়ের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাধর নেতা এখন দুর্নীতির মামলায় কোণঠাসা খন্দকার মোশাররফের শতাধিক ব্যাংক হিসাব জব্দের নির্দেশ, সুইজারল্যান্ডে অবস্থানের গুঞ্জন ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী অঙ্গন ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক
শিরোনাম :

মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় কুপিয়ে জখম, কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫২৮ Time View
মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় কুপিয়ে জখম, কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে অভিযোগ এলাকাবাসীর। মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় আজমল মিয়া(৬২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গুরুতর আহত আজমল মিয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় শনিবার (৩১ মে) দুপুরে কোতয়ালী থানায় অভিযোগ দিয়েছেন আজমল মিয়ার ছেলে হাফিজুর রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্রামের বাসিন্দা আজমল শেখ শুক্রবার (৩০ মে) মাগরিবের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আগে থেকে ওৎ পেতে থাকা ৪/৫ জন কিশোর তার উপর হামলা চালায়। এসময় আজমল শেখের শরীরের বিভিন্ন স্থানে চাকু ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম ও মারপিট করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহতের ছেলে হাফিজুর রহমান জাানন, তাদের এলাকা জুড়ে মাদকের ব্যবসা করে আসছে কিছু কিশোর। বিভিন্ন স্থান থেকে মাদকসেবীরা মাদক নিতে আসে এই এলাকায়। সদর থেকে দূরে হওয়ায় এই এলাকায় অবাধে মাদকের ব্যবসা করে আসছে উশৃঙ্খল কিশোররা। তাদের কিছু বললেই তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। আমার বাবা তাদের কে বাড়ির গলিতে আড্ডা দিতে বারণ করায় হয়তো ক্ষিপ্ত হয়ে রাতের অন্ধকারে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। তার মাথায় ও চোখের নিচে চাকুর কোপে মারাত্মক আহত হয়েছে।  দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানায় সে।
স্থানীয় বাসিন্দা জামাল হোসেন জানান, এলাকার মধ্যে বেশ কিছু উশৃংখল যুবক সব সময় ১০/১২ টা মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে, ঝোরে জঙ্গলে, নদীর পারে আড্ডা দেয়। মাদক সেবন ও ব্যবসা করে। এলাকার মানুষ ভয়ে কিছু বলতে পারে না।
স্থানীয় জাহাঙ্গির শেখ জানান, কয়েক দিন আগেও নজরুলের বাড়িতে কারা যেন আগুন লাগিয়ে দেয়। আমরা কয়েকজন মানুষ এলাকায় কিছু হলে শালিশদরবার করি, কিন্তু ঐ সব ছেলেদের শাসন করতে গেলে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে আমরাও আতংকে থাকি। আজমল শেখ কে কোপানোর ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়
 আর ঐ সকল কিশোর গ্যাংদের হাত থেকে এলাকাটা বাচাতে চাই। সেক্ষেত্রে প্রশাসন যেন ব্যবস্থা নেয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  মো: আসাদ উজ্জামান বলেন, এঘটনায় শনিবার দুপুরে কোতয়ালী থানায় আহত আজমল শেখের ছেলে হাফিজুর রহমান বাদী অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati