1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি ফরিদপুরে কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ ফরিদপুরের আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই
শিরোনাম :

ফরিদপুরের নগরকান্দায় খেলতে গিয়ে পানিতে পড়ে দুই বোনের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৩০০ Time View

ফরিদপুরের নগরকান্দায় খেলতে গিয়ে পানিতে পড়ে দুই বোনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দায় একসঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশে একটি গর্তের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালের দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- ওই গ্রামের বাসিন্দা ইতালি প্রবাসী সুমন মোল্লার শিশু কন্যা নাফিজা (৭) ও নাজিমা (৫)।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালের দিকে শিশু দুটি একসঙ্গে খেলতে বের হয়। তারা খেলতে খেলতে বাড়ির পাশে একটি গর্তের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন ওই দুই শিশুকে অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজ শুরু করে। বাড়ির আশপাশে তাদের খোঁজ না পেয়ে ওই গর্তের পানিতে নেমে সন্ধান করে। একপর্যায় পানির ভেতর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাঃ সাগরিকা সরকার জানান, আজ সকালে কাইচাইল ইউনিয়ন থেকে দুটি মেয়েকে মৃত অবস্থায় আমাদের কাছে নিয়ে আসা হয়। তারা পানিতে পড়ে মারা গিয়েছে। পরিবারকে বিষয়টি জানিয়ে দিলে তারা আমাদের কাছ থেকে মেয়ে দুটিকে নিয়ে যায়।

এদিকে একসাথে দুটি শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati