1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি ফরিদপুরে কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ ফরিদপুরের আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই
শিরোনাম :

মধুখালীতে ১০ বছর পর বিএনপির বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে ঈদগাহ ময়দান প্রকম্পিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩৫৩ Time View

মধুখালীতে ১০ বছর পর বিএনপির বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত
হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে ঈদগাহ ময়দান প্রকম্পিত

মধুখালী প্রতিনিধিঃ
দীর্ঘ এক দশক পর ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলা ও পৌর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত কর্মী সম্মেলন ২০২৫। ১৯ জুন বৃহস্পতিবার দুপুরে মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের শুরু থেকেই উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে মিছিলসহকারে নেতাকর্মীরা মাঠে আসতে থাকেন। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে ঈদগাহ মাঠ পরিণত হয় জনসমুদ্রে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রশিদ বাচ্চু এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মো. আজম খান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া শপথ। এছাড়া বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম নাসির, জেলা বিএনপির সদস্য সৈয়দ মোস্তাক হোসেন বাবলু, মো. সেলিম মিয়া ও মো. মুরাদ হোসেন।

বক্তারা বলেন, “যারা বিগত স্বৈরশাসক সরকারের সময় দলের পাশে ছিলেন, রাতের অন্ধকারে ঘুমাতে পারেননি, মামলা-হামলার ভয়ে ঘরছাড়া হয়েছেন—তাদেরই ত্যাগের মূল্যায়ন করা হবে এই নতুন নেতৃত্বে।”

এ সময় তারা আগামী দিনে বিএনপিকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১৫ সালের পর দীর্ঘ ১০ বছর মধুখালী উপজেলায় কোনো কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এবারের সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই এই সম্মেলনকে বিএনপির রাজনৈতিক পুনর্জাগরণ হিসেবে দেখছেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati