1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে বিআরটিএর উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার ফরিদপুরে কলেজ ছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদন্ড চরভদ্রাসনে ২৫০ ইমামের মাঝে ঈদ উপহার বিতরণ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, ২০ জনকে কারাদণ্ড ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত মাদক ও সন্ত্রাসের গডফাদার রব বেপারীর হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন, ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শিরোনাম :

ফরিদপুরে জমি লিখে না দেয়ায় প্রবাসী ছেলের নির্যাতনে হাসপাতালে বাবা

  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২২৯ Time View

ফরিদপুরে জমি লিখে না দেয়ায় প্রবাসী ছেলের নির্যাতনে হাসপাতালে বাবা

বিশেষ প্রতিনিধি :

‘কষ্ট করে ফইর‍্যাত দিয়ে ছেলেরে বড় করছি, এহন আমারে চিনেই না’।

ওরে যে কষ্ট করে, ফইর‍্যাত (অন্যের জমিতে শ্রম) দিয়ে বড় করছি, জমিজমা বেইচ্যা, দেনা হয়ে বিদেশে পাঠায়ছি। ও আমারে এহন চিনেই না। বউর কথা শুনে ওর শ্বশুর বাড়ির মানুষ আইন্যা আমারে হাতর দিয়্যা মাইরছে (মারধর)।

প্রবাসী ছেলের নির্যাতনে হাসপাতালের বিছানায় বসে কেঁদে কেঁদে নিজ ছেলের বিরুদ্ধে অনুযোগ করেন ষাটোর্ধ্ব বাবা নূর ইসলাম বিশ্বাস। তিনি ফরিদপুর জেলা সদরের অম্বিকাপুর ইউনিয়নের চরজ্ঞানদিয়া গ্রামের বাসিন্দা। দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে তাঁর। বড় ছেলে পরিবার নিয়ে অন্যত্র থাকেন। অসুস্থ স্ত্রী রিজিয়া বেগমকে নিয়ে অন্যের জমিতে শ্রম বিক্রি করে চলে তার সংসার। বয়সের ভাড়ে অনেকটা নুয়ে পড়েছেন।

তাঁর অভিযোগ ছোট ছেলে সিঙ্গাপুর প্রবাসী সজিব বিশ্বাসের (২৮) বিরুদ্ধে। বসতবাড়ির জমি লিখে না দেয়ায় গত বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ছোট ছেলে ও ছেলের শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে গুরুত্বর আহত হয়। বর্তমানে তিনি ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নূর ইসলাম জানান, জমিজমা বিক্রি করে ২০১৬ সালের দিকে ছোট ছেলেকে সিঙ্গাপুর পাঠিয়ে দেন। এরমধ্যে বাড়িতে এসে পরিবারের নিষেধ অমান্য করে একই গ্রামের এক তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করে। পরে প্রবাসে গিয়ে বাবা-মায়ের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ৬ বছর পর গত ২৯ মে দেশে এসেই শ্বশুর বাড়িতে অবস্থান নেন। এরমধ্যে বাড়িতে এসে বসতভিটার জমি লিখে দেয়ার চাপ সৃষ্টি করেন।

তিনি বলেন- আমার জমিই এইটুকু। আমি যদি এই জমি লিখে দেই, তাইলে আমারে কালকেই ঘেটি (ঘাড়) ধরে বাইর কইর‍্যা দিবে। আমি কোথায় যাব, আমারেতো পথে ফেলায় দিবে। জমি লেখা ছাড়াইতো বাড়ি থাকতে পারি না। আমি সুষ্ঠু বিচার চাই। পৃথিবীতে এরকম যেন আর কারও সাথে না হয়।

নির্যাতনের বর্ণনা দিয়ে বলেন- ছেলের বউ এসে আমাকে গালিগালাজ করে। জমি লিখে না দিলে আমারে গলা টিপে মাইর‍্যা ফেলবে। তহন (তখন) ফোন দিয়ে লোকজন আনে। তারা আমার বুকের পাশে হাতড়ি দিয়ে বাড়ি দেয়, আমার ঘাড়ে কিলায় (কিলঘুষি)। আমার ছেলেই সবকিছু করাইছে। আমি হাসপাতালের আসার পরে ট্রাক এনে আমার গরুও নিতে গেছিলো। তহন মাইনষে (প্রতিবেশীরা) ঠেকায় রাখে (বাঁধা দেন)।

এ বিষয়ে তিনি ওইদিন বিকালে থানায় অভিযোগ করলেও পুলিশ মামলা নিচ্ছে না বলে জানান। এজাহারে ছেলে সজিব বিশ্বাস, স্ত্রী তানজিলা, শ্যালক জিহাদ শেখ, শ্বশুর হালিম শেখ ও স্থানীয় মানিক মন্ডলসহ ৬ জনের নাম উল্লেখ করেন।

এ বিষয়ে সজীব বিশ্বাসের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিলে বন্ধ পাওয়া যায়। এছাড়া বাড়িতে গিয়েও কাউকে পাওয়া না যাওয়ায় বক্তব্য জানা যায়নি।

জানতে চাইলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যতটুকু জেনেছি, এটা পারিবারিক বিরোধ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati