1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু বরখাস্ত ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শেষ আজ বেপরোয়া ট্রাকের তাণ্ডব: ২০ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত ফরিদপুরে ট্রলির সাথে সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, ৭ মাসের নাফিসা হলো এতিম ফরিদপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, করেছে পুলিশ ফরিদপুরের একসময়ের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাধর নেতা এখন দুর্নীতির মামলায় কোণঠাসা খন্দকার মোশাররফের শতাধিক ব্যাংক হিসাব জব্দের নির্দেশ, সুইজারল্যান্ডে অবস্থানের গুঞ্জন ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী অঙ্গন ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক
শিরোনাম :

চাঁদা না পেয়ে শ্লীলতাহানি থানায় লিখিত অভিযোগ বিচার না পেলে পরিবারসহ আত্মহত্যার হুমকি

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩৩৩ Time View

চাঁদা না পেয়ে শ্লীলতাহানি থানায় লিখিত অভিযোগ

বিচার না পেলে পরিবারসহ আত্মহত্যার হুমকি

বোয়ালমারী প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে এক চা বিক্রেতার কাছে চাঁদা দাবি করে না পেয়ে স্ত্রীর শ্লীলতাহানি করেছেন মর্মে থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগী। ২৩ জুলাই রাতে দেড়টার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের পূর্ব মোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, পূর্ব মোড়া গ্রামে জগেশ বিশ্বাসের ছেলে জয়ন্ত বিশ্বাস ও তার স্ত্রীর একটি চা ও মুদি দোকান রয়েছে।
দোকানটিতে স্থানীয় উচ্ছৃঙ্খল কয়েকজন যুবক মাল ক্রয়ের অজুহাতে আড্ডা দেয় ও জয়ন্ত বিশ্বাসের অনুপস্থিতিতে তার স্ত্রীকে নানা প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। তাদের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তেতুলিয়া গ্রামের হোচেন শিকদারের ছেলে রেজাউল শিকদার, কদমী গ্রামের মিঠু মোল্যার ছেলে মো. পলাশ মোল্যা, আ. ওহাব মোল্যার ছেলে আবু সাঈদ মোল্যা, পুতন্তীপাড়া গ্রামের হাসমত মৃধার ছেলে মিরাজুল মৃধা ও একই গ্রামের চুন্নু মোল্যার ছেলে হাবিব মোল্যাসহ অজ্ঞাত কয়েকজন তাদের নানাভাবে উত্যক্ত করতে থাকে। গভীর রাতে তাদের দোকান সংলগ্ন বসতঘরে ইটপাটকেল ছুঁড়ে, দরজা ও টিনের বেড়ায় বাড়ি দিয়া পালিয়ে যায়। ঘটনার দিন রাত দেড়টার দিকে দোকান খোলার জন্য দরজায় করাঘাত করলে সে দোকান না খুলে এক প্রতিবেশীকে ফোনে ডেকে এনে ঘরের মধ্যে কথা বলার সময় উল্লেখিত লোকজন তার দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে জয়ন্ত বিশ্বাসকে মারধর করে হাত-পা বেঁধে ফেলার চেষ্টা করে। এ সময় কয়েকজন তার স্ত্রীকে টেনেহিঁচড়ে ঘর থেকে বাইরে বের করে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়। ভুক্তভোগী গৃহবধূ জানান- আমি আমার স্বামীকে তাদের হাত থেকে রক্ষা করতে বাঁধা দিলে ওরা আমাকে জোর করে বাইরে নেওয়ার চেষ্টা করে ও আমার শরীরের স্পৃর্শকাতর নানাস্থানে হাত দেয়। এ সময় আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা আমাদের ঘরে তালা মেরে দিয়ে চলে যায় এবং আমাদেরকে বলে ৫০ হাজার টাকা দিলে তোদের তালা খোলা হবে।
জয়ন্ত বিশ্বাস বলেন – এদের অত্যাচারে আমি অতিষ্ঠ। বিভিন্ন সময় তারা চাঁদা দাবি করে এসেছে, আমার স্ত্রীর উপর কুনজর দিয়েছে, এসব নিয়ে গ্রামে সালিশও হয়েছে। যে কারণে তারা সর্বশেষ আমার স্ত্রীকে তুলে নিতে চেষ্টা করে। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। যদি বিচার না পাই তাহলে আমি আমার স্ত্রী, ছেলেমেয়েসহ আত্মহত্যা করবো।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বলেন- লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati